Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘বিজেপি আন্দোলনে পারে না, শুধু আদালতে যাচ্ছে, কারও চাকরি যাবে না’, আশ্বাস মমতার

‘কারও চাকরি যাবে না। আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি। লড়াই আমরা চালিয়ে যাব। আমার কাছে ১০ লক্ষ সরকারি চাকরি প্রস্তুত রয়েছে’ - আশ্বাসবার্তা মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত এক, দু’বছরে নিয়োগ সংক্রান্ত একগুচ্ছ অভিযোগ উঠেছে রাজ্যে। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বার বার জানিয়েছেন, রাজ্য সরকার চাকরি দিতে চায়, কিন্তু বিরোধীরা মামলা করে তা আটকে দিচ্ছে। আর ২১শে জুলাইয়ের(Ekushe July) শহিদ সমাবেশ থেকে ফের একবার সেই অভিযোগই তুললেন মমতা। বার্তা দিলেন, চাকরিহারাদের(Job Loosers) পাশে থাকারও। একুশের শহিদ সমাবেশ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, সব তাঁর নজর রয়েছে। তাই আশ্বস্ত করেছেন, পাশে থাকার। জানিয়েছেন, ‘কারও চাকরি যাবে না। আমরা লড়ছি। সুপ্রিম কোর্টে(Supreme Court) গিয়েছি। লড়াই আমরা করব, লড়াই আমরা চালিয়ে যাব। আমার কাছে ১০ লক্ষ সরকারি চাকরি প্রস্তুত রয়েছে।’

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক বিস্ফোরক রায় দিয়েছে আদালত। চাকরিও হারিয়েছেন অনেকেই। তা নিয়ে বার বারই বিরোধীদের দুষেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের সমাবেশের মঞ্চ থেকেও এই প্রসঙ্গে সরব তৃণমূল সুপ্রিমো। এদিন মমতা বলেন, “বিজেপি(BJP) আন্দোলনে পারে না। তাই বিজেপি, সিপিএম, কংগ্রেস শুধু আদালতে যাচ্ছে। ১০ লক্ষ সরকারি চাকরি তৈরি। একটা কাজ করতে যাচ্ছি, সঙ্গে সঙ্গে আদালতে চলে যাচ্ছে। আর PIL করে বন্ধ করে দিচ্ছে। কখনও বলছে ২৬ হাজারের চাকরি খাই, তো কখনও বলছে ৪২ হাজারের চাকরি খাই। কখনও বলছে ওবিসি সংরক্ষণ উঠিয়ে দাও। না উঠবে না। কারও চাকরি যাবে না। আমরা লড়ছি। সুপ্রিম কোর্টে গিয়েছি। ২ কোটির বেশি মানুষকে ওবিসি সার্টিফিকেট দিয়েছি। তাঁরা নিজের পায়ে দাঁড়িয়েছেন।’

উল্লেখ্য, গত ২২ এপ্রিল, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে বাতিল হয়েছে ২০১৬-র এসএসসি প্যানেল। চাকরি হারিয়েছেন ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও অশিক্ষককর্মী। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ। তার আগে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেও হাজার হাজার চাকরি বাতিল হয়। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমানে যোগ দিয়েছেন বিজেপিতে। তিনি বর্তমানে তমলুকের সাংসদ। তাই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তাঁর দেওয়ার রায়ের নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলেই অভিযোগ। সে প্রসঙ্গে সরাসরি না বলেও এদিন একুশের মঞ্চ থেকে যা বোঝাবার বুঝিয়ে দিয়েছেন মমতা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00