Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মঙ্গলবার ভুলেও এই ৬ কাজ করবেন না! নয়তো রুষ্ট হবেন বজরংবলী

Share:

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার হল বজবরংবলীর প্রিয় দিন। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী হিন্দু ধর্মে মঙ্গলবারের অধিপতি দেবতা বজরংবলী এবং অধিপতি গ্রহ মঙ্গল। তাই মঙ্গলবার বজরংবলীকে নানান উপায়ে খুশি করতে চান ভক্তরা।আপনি কী জানেন এই দিন বেশকিছু জিনিস নিষিদ্ধ আছে। তাই আগে থেকে সতর্ক হন। জেনে নিন কোন কাজগুলো করলে রেগে যেতে পারেন বজরংবলী।

লোহা কেনা থেকে বিরত থাকা : বিশ্বাস করা হয়, এই দিনে লোহা কিনলে আর্থিক অনটনের শিকার হয় ব্যক্তি। তাই মঙ্গলবার লোহা কেনা থেকে বিরত থাকা উচিত।

কাঁচের বস্তু : লোহার পর কাঁচের কোন বস্তু এইদিনে ঘরে তুলতে নেই বলে মনে করা হয়। এতে বজরংবলী রেগে যান। ফলে আর্থিক লোকসানের মুখে পড়তে হয় ব্যক্তিকে।

দুধের তৈরি জিনিস : জ্যোতিষ মতে,চন্দ্রের সঙ্গে দুধের সম্পর্ক রয়েছে।চাঁদ ও মঙ্গলের মধ্যে শত্রুতা থাকায় এইদিন দুধের তৈরি কোন জিনিস ঘরে আনতে নেই।এমনকী খেতেও নেই, দানও করতে নেই বলে মনে করা হয়। এতে রুষ্ট হন বজরংবলী।

কালো পোশাক : মঙ্গলবার কালো পোশাক পরা অশুভ। মনে করা হয়, এইদিন কালো পোশাক পড়লে বজরংবলী রুষ্ট হন। পরিবর্তে মঙ্গলবার লাল কাপড় দান করতে পারেন। এতে খুশি হন তিনি।

আমিষ ও মদ্যপান : এইদিন মাছ মাংস জাতীয় আমিষ খাবার ও মদ্যপান করলে রুষ্ট হন বজরংবলী।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00