Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দেনার দায়ে জমি বিক্রি, বাধা দাওয়ায় দাদা-বৌকে মারধর ভাইদের  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আইপিএলের সময়  ক্রিকেট ব্যাটিংয়ে হেরে বাজারে হয়েছে  লাখ লাখ টাকা দেনা। আর তা মেটাতেই শুরু হয়েছে  পারিবারিক অশান্তি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগানা জেলার বাসন্তীর কাঁঠালবেড়িয়া এলাকায়।

জানা গিয়েছে, কাঁঠালবেড়িয়া এলাকার বাসিন্দা আবুবক্কর সেখের জমি জোর করে বিক্রি করার চেষ্টা করছে ভাইরা। আর সেই জমি না দেওয়ায় ভাইদের মারে গুরুতর আহত হয় ওই দম্পতি। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ক্যানিং মহকমা হাসপাতালে ভর্তি করে। গোটা ঘটনা জানিয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্তে নেমেছে বাসন্তী থানার পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে আবুবক্করের স্ত্রী জানিয়েছেন,’  জমি লিখিয়ে নেওয়া নিয়ে স্বামীকে আর আমাকে মেরেছে দেওয়রা। আমরা জমি দিতে রাজি না হওয়ায় এই মারধরের ঘটনা ঘটে।‘

পরিবার  সূত্রে  জানা গিয়েছে, আইপিএলের বেটিংয়ের সঙ্গে জড়িয়েছেন আবুবক্করের ভাইরা। সেই জন্য বাজার থেকে চড়া সুদে টাকা ধার নিয়েছিল। আর তাতে বাজারে বাড়ে দেনা। এই ঘটনার পর দাদাকে জমি লিখে দেওয়ার জন্য চাপ দিতে শুরু করে ভাইরা। আর তা দিতে রাজি না হওয়াতেই দাদা ও বৌদিকে প্রকাশ্য রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ ওঠে। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00