Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চোখের জলে বরুশিয়া ডর্টমুন্ড ছাড়লেন কোচ টেরজিক

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁর কোচিংয়েই চলতি মরসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিল বরুশিয়া ডর্টমুন্ড। যদিও দুরন্ত লড়েও রিয়াল মাদ্রিদের কাছে হার মানতে হয়েছিল জার্মান ক্লাবটিকে। টানা নয় বছর বাদে বৃহস্পতিবার চোখের জলে বরুশিয়া ডর্টমুন্ডের দায়িত্ব ছাড়লেন এডিন টেরজিক। বিদায় লগ্নে অশ্রুসিক্ত কণ্ঠে ৪১ বছর বয়সী কোচ তিনি বলেন, ‘৯ বছর দলের সঙ্গে যুক্ত ছিলাম। তার মধ্যে ৬ বছর কোচিং স্টাফ হিসাবে এবং আড়াই বছর প্রধান কোচ হিসাবে দায়িত্ব সামলেছি। আমার মনে হয়েছে, নতুন কারও দলের দায়িত্ব নেওয়ার সময় এসেছে।’

২০২২ সালে প্রধান কোচ হিসাবে এডিন টেরজিকের হাতেই দলের দায়িত্ব তুলে দিয়েছিলেন বরুশিয়া ডর্টমুন্ডের কর্তারা। ২০২৫ সাল পর্যন্ত প্রধান কোচ হিসাবে দায়িত্ব সামলানোর চুক্তি ছিল টেরজিকের। কিন্তু বছর খানেক আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ৪১ বছর বয়সী কোচ।

২০২২ সালে দলের প্রধান কোচ হিসাবে দায়িত্ব নিয়েই বরুশিয়াকে আমূল বদলে দিয়েছিলেন টেরজিক। ২০২২-২৩ মরসুমে বুন্দেশলিগার শিরোপা জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল বরুশিয়া। তবে গোল ব্যবধানের কারণে অধরা থেকে গিয়েছিল শিরোপা জয়। চলতি মরসুমে অবশ্য পঞ্চমস্থানে থেকেই সন্তুষ্ট থাকতে হয়েছে। ২০১১-১২ মরসুমের পরে বুন্দেশলিগা জেতা হয়নি বরুশিয়া। এমনকি ১৯৯৬-৯৭ সালের পরে দুই বার ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন্স লিগ জয় সম্ভব হয়নি। সূত্রের খবর, এডিন টেরজিকের পরিবর্ত হিসাবে বেশ কয়েক জনের সঙ্গে কথাবার্তা চালাতে শুরু করেছেন বরুশিয়া ডর্টমুন্ডের কর্তারা।   

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00