Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের বড় পর্দায় অমিতাভ-অভিষেক, ছবি নিয়ে কী বললেন বিগ-বি ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ফের বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে  অমিতাভ এবং অভিষেক বচ্চন । আর সেই খবরের স্বীকৃতি দিয়েছে স্বয়ং বলিউডের শাহেনশাহ। শনিবার নিজের ব্লগের মধ্যে একাধিক ছবি পোস্ট করেন অভিনেতা অমিতাভ বচ্চন।

 সেখানে দেখা গিয়েছে, একটি স্টুডিও মধ্যে বসে রয়েছেন অভিষেক এবং অমিতাভ। সোফায় গা এলিয়ে বসে রয়েছেন অভিষেক আর তাঁর থেকে খানিক দূরে বসে রয়েছে ছেলে অভিষেক। আর সেই ছবির ক্যাপশনে বিগ বি লিখেছেন, ছবির সঙ্গে অমিতাভ লিখেছেন, ‘ আবার কাজ করতে চলেছি। একটু দেরি হল। তবে অভিষেকের সঙ্গে কাজ করা পরম আনন্দের।‘ এদিনের অমিতাভ বচ্চনের এই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা ।  তবে কোন ছবিতে ফের জুটি বাঁধছেন অভিষেক এবং অমিতাভ তা এখন জানা যায়নি।

উল্লেখ্য, বাবা-ছেলে এই প্রথম নয় এরআগে বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে জুটি বেঁধেছিলেন। সেই সিনেমাগুলির তালিকায় রয়েছে- বান্টি অউর বাবলি, কভি আলবিদা না কেহনা, সরকার রাজ  এবং পা। এই সকল সিনেমা দর্শকদী কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। বলা বাহুল্য, শুধুমাত্র একসঙ্গে কাজ নয় অভিষেকের কাজকে উৎসাহ দিয়ে যান অমিতাভ। সমাজমাধ্যমেও ছেলেকে নিয়ে নানা রকম কথা লেখেন বিগ-বি।  আগামী ২৭ জুন মুক্তি পেতে চলেছে অমিতাভ বচ্চন অভিনীত  কল্কি ২৮০৮ এডি ছবি। অন্যদিকে  অভিষেককে দেখা যাবে ‘হাউসফুল ৫’-এ। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00