Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লকেট হারতেই আনন্দে মাথা মুড়োলেন দুই প্রাক্তন বিজেপি কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি : হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে হারানোর পর অভিনব কায়দায় জয়ের আনন্দে মাতলেন বিজেপি ছেড়ে আসা দুই তৃণমূল কর্মী। ত্রিবেণীর শ্মশান ঘাটে মাথা ন্যাড়া করে পিণ্ডদান করলেন এই দুই কর্মী।

গত পঞ্চায়েত নির্বাচনে সপ্তগ্রাম থেকে ভোটে দাঁড়িয়েছিলেন ছোট কেজুরিয়ার বাসিন্দা শ্যামা কান্ত দাস। তবে লোকসভা নির্বাচনের আগে বিজেপি সাংসদের কাছ থেকে কোনও সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলেছিলেন শ্যামা। এরপর লকেটের দুর্ব্যবহারের কারণেই বিজেপি ছাড়তে হয়েছিল তাঁকে। একইসঙ্গে খোকন ডালিও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। এরপরই এই দুই তৃণমূল কর্মী প্রতিজ্ঞা করেন, লকেট চট্টোপাধ্যায়কে প্রাক্তন সাংসদ হিসাবে দেখে মুণ্ডন করবেন তাঁরা।

লোকসভা নির্বাচনে ফল প্রকাশের পর দেখা যায়, লকেট চট্টোপাধ্যায় তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরেছে। এই হারের পরই এবার ত্রিবেণীর শ্মশান ঘাটে মাথা ন্যাড়া করে পিন্ডদান করলেন ওই দুই তৃণমূল কর্মী। শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত দুই তৃণমূল কর্মী জানান, দীর্ঘদিন ধরে বিজেপি করার পরেও বিজেপির কাছ থেকে প্রতারিত হয়েছে। লকেট চট্টোপাধ্যায়কে হারানোর জন্য তাঁরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। প্রতিজ্ঞা পূরণ হওয়ার পর আমরা মুণ্ডন করতে চলে এসেছি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00