Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যাদবপুরে কথা রাখছে তৃণমূল, চালু হচ্ছে ‘সরাসরি সায়নী’

কথা রাখছে তৃণমূল। আগামী ১ মাসের মধ্যে যাদবপুর লোকসভা কেন্দ্রে চালু হচ্ছে একটি হেল্পলাইন যার নাম হতে চলেছে ‘সরাসরি সায়নী’।

Share:

নিজস্ব প্রতিনিধি: উনিশের লোকসভা নির্বাচনে তৃণমূল যাদবপুর(Jadavpur Constituency) থেকে প্রার্থী করেছিল টনি নায়িকা মিমি চক্রবর্তীকে। সেই নির্বাচনে জিতেওছিলেন মিমি। কিন্তু এবারে আর মিমিকে প্রার্থী করেনি তৃণমূল(TMC)। কারণ হিসাবে উঠে এসেছিল নিজ লোকসভা কেন্দ্রে মিমি নাকি ঠিক মতন সময় দিতে পারতেন না। আর তার জেরে ক্ষোভ ছড়িয়েছিল এলাকার বাসিন্দাদের পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের মধ্যেও। সেই ক্ষোভের আঁচ টের পেয়েছিলেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও(Mamata Banerjee)। আর তাই এবারে আর ঝুঁকি নেননি তিনি। মিমির বদলে প্রার্থী করা হয়েছিল আরেক টলি নায়িকা সায়নী ঘোষকে(Sayani Ghosh)। এই নায়িকা আবার যুব তৃণমূলের নেত্রীও। য়াবার প্রাক্তন বামপন্থীও। সব মিলিয়ে বাম প্রভাবিত যাদবপুরে তৃণমূলের বড় বাজি হয়ে উঠেছিলেন তিনি। রেজাল্ট বলে দিচ্ছে, তৃণমূলের সেই বাজি ধরা ভুল হয়নি। মমতা সহ তৃণমূলের মান রেখেছেন সায়নী। জয়ী হয়েছেন তিনি যাদবপুর থেকে। আর সেই জয়ের পরে পরেই এবার তৃণমূল কথা রাখতে চলেছে যাদবপুরবাসীর কাছে। চালু হচ্ছে নয়া পরিষেবা ‘সরাসরি সায়নী’।

ভোট প্রচারের সময় সায়নী কথা দিয়েছিলেন যাদবপুরবাসীকে যে, জেতার পরেও তিনি যাদবপুরের মানুষের সঙ্গে থাকবেন। মিমির ক্ষেত্রে যে খামতি ছিল, তা তাঁর ক্ষেত্রে থাকবে না।  সেই ক্তহাই এবার রাখছেন সায়নী, রাখছে তৃণমূলও। আগামী ১ মাসের মধ্যে যাদবপুর লোকসভা কেন্দ্রে চালু হচ্ছে একটি হেল্পলাইন যার নাম হতে চলেছে ‘সরাসরি সায়নী’। এর পাশাপাশি তৃণমূলের তরফে জানানো হয়েছে, সায়নীর সঙ্গে সরাসরি দেখা করে তাঁকে এলাকার অভাব অভিযোগ জানাতে পারবেন এলাকাবাসী। হেল্পলাইন নম্বর চালুর পরে আমজনতা সাংসদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। সমস্যা জানাতে পারবেন। এর পাশপাশি তৃণমূল এবার জোর দিতে চাইছে গড়িয়া-বারুইপুর মেট্রো প্রকল্পের(Garia Baruipur Metro Project) ওপরেও। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই মেট্রো প্রকল্পের ঘোষণা করেছিলেন। কিন্তু তারপরে এই প্রকল্প নিয়ে আর কোনও রেলমন্ত্রী সেভাবে উচ্চবাচ্য করেননি। কিন্তু এখন তৃণমূলের পাখির চোখ এই প্রকল্পের রূপায়ণ। যদিও সূত্রের খবর, কেন্দ্রে ফের বিজেপি ফিরলে এই প্রকল্প তাঁরা নতুন করে ঘোষণা করে তৃণমূলের দিক থেকে লাইমলাইট কেড়ে নেওয়ার চেষ্টা করতে পারে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00