Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মিলল স্বস্তি, দিল্লির জলসঙ্কট নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীতে মিটতে চলেছে জল সঙ্কট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট হিমাচল প্রদেশকে নির্দেশ দিয়েছে কাল থেকে প্রতিদিন দিল্লিকে ১৩৭ কিউসেক জল পাঠাতে  হবে। হরিয়ানার ক্যানাল এলাকা দিয়ে যাতে এই জল ঠিকমতো দিল্লিতে পৌঁছয় তার নিশ্চিত করতে হবে হরিয়ানা সরকারকে। এরফলে দিল্লিতে কিছুটা হলেও কমতে চলেছে জল সঙ্কট।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ জানিয়েছে, ৭ জুন হিমাচল প্রদেশকে  জল ছাড়া হবে। হরিয়ানাকে হাথনিকুণ্ড থেকে ওয়াজিরাবাদে জল পাঠাতে হবে। তবে দিল্লিতে জল অপচয় করা যাবে না বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আগামী ১০ জুনের মধ্যে দিল্লি, হিমাচল প্রদেশ, হরিয়ানা এবং যমুনা বোর্ডকে এই জল সরবারহ নিয়ে রিপোর্ট জমা  দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের।

উল্লেখ্য, বর্তমানে গরমে নাজেহাল রাজধানীবাসী। গরমের কারণে রাজধানীর বিস্তীর্ণ এলাকায় দেখা দিয়েছে তীব্র জল সঙ্কট। কোথাও-কোথাও টিউবওয়েল বিকল হয়ে পড়েছে। জল মিলছে না। কোথাও আবার ট্যাপ কলে সরু সুতোর মতো করে পড়ছে জল। এক বালতি জলের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বাসিন্দাদের। বিভিন্ন জায়গায় ট্যাঙ্ক পাঠিয়ে জলের জোগান দেওয়া হচ্ছে বটে, যদিও তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। জল নিয়ে নিজেদের মধ্যে বচসা-মারামারিতেও জড়িয়ে পড়ছেন বাসিন্দারা। তাই পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তার জন্য  শীর্ষ আদালতের দ্বারস্থ হয় কেজরিওয়ালের প্রশাসন। সেইসময় জল সঙ্কট মেটাতে উত্তরপ্রদেশ, হরিয়ানা ও হিমাচল প্রদেশ যাতে রাজধানীকে বাড়তি জল সরবরাহ করে সেই আর্জি জানানো হয়েছিল। আর এদিন আপের সেই আর্জিকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00