Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ১৫

এছাড়া হাইওয়েতে বেশ কিছু গাড়ি উল্টে গেছে। বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে এবং গাছ-পালা উপড়ে গেছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রিমলের দাপটে তছনছ পশ্চিমবঙ্গ উপকূলীয় অঞ্চলগুলি। ঘূর্ণিঝড়ের ফলে রাজ্যবাসী কিছুটা স্বস্তি পেলেও ঝড়ের দাপটে ক্ষতি হয়ে গিয়েছে উপকূলীয় অঞ্চলের মানুষের বাড়িঘর। শুধু ভারতবর্ষে নয়! একই সঙ্গে খবর এল, শনিবার গভীর রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলেও ভয়াবহ টর্নেডোর আঘাতে তছনছ হয়ে গিয়েছে দেশটির হাজার হাজার মানুষের বাড়িঘর।

এমনকী মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোর আঘাতে মৃত্যু ১৫ জনের। দেশটির আরকানসাস, টেক্সাস এবং ওকলাহোমা-সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে আঘাত হেনেছে টর্নেডো এবং আরও বেশ কিছু ছোট-বড় ঝড়। যাতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন সে দেশের স্থানীয় কর্মকর্তারা। সূত্রের খবর, স্থানীয় সময় শনিবার গভীর রাতে ঝড়ের প্রচণ্ড দাপটে রীতিমতো তছনছ হয়ে গিয়েছে অঙ্গরাজ্যগুলি। ওকলাহোমা অঙ্গরাজ্যের মায়েস কাউন্টিতে ঝড়ের আঘাতে কমপক্ষে দুজন নিহত হয়েছে। অন্যদিকে আরকানসাসে রবিবার সকালে ঝড়ের আঘাতে পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছে সে দেশের স্থানীয় কর্তৃপক্ষ।

কেনটাকির লুইসভিলে আরও একজন নিহত হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র ক্রেইগ গ্রিনবার্গ। এছাড়াও অঙ্গরাজ্যগুলির একাধিক অঞ্চলে এখনও কয়েক হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। এই মূহুর্তে দেশটির বিভিন্ন স্থানে উদ্ধারকার্য চলছে। টেক্সাসের কুক কাউন্টি শেরিফ রে স্যাপিংটন একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ডালাসের উত্তরের ভ্যালি ভিউ এলাকায় টর্নেডোর আঘাতে নিহত হয়েছেন প্রায় সাতজন। এখনও লোকজনের উদ্ধার চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। পাশাপাশি আরও খবর, এই ভয়াবহ টর্নেডোর আঘাতে বাড়ি-ঘর এবং একটি গ্যাস স্টেশন ধ্বংস হয়েছে। এছাড়া হাইওয়েতে বেশ কিছু গাড়ি উল্টে গেছে। বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে এবং গাছ-পালা উপড়ে গেছে। এছাড়া ঝড়ের এমন দাপটে অনেক এলাকায় আকস্মিকভাবে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বেশ কিছু এলাকায় এখনও টর্নেডোর সতর্কতা জারি রয়েছে।

 

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00