Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অশনিসঙ্কেত! এক সপ্তাহে কলকাতায় করোনা আক্রান্ত ৫ জন

Share:

নিজস্ব প্রতিনিধি : নতুন করে করোনাকে ঘিরে উদ্বেগ ছড়াল কলকাতায়। ৫ জনের দেহে মিলেছে করোনা ভাইরাস। বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত কয়েকদিন ধরে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। এরইমধ্যে এই রাজ্যেও করোনাকে নিয়ে চিন্তা বাড়ল প্রশাসনের।

জানা গিয়েছে, গত এক সপ্তাহে পাঁচ জনের দেহে করোনা ভাইরাসের সন্ধান মিলেছে। এদের মধ্যে ২ জন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা পজিটিভ হলে এখন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতেই রয়েছেন। আক্রান্তদের মধ্যে কেপি-২-তে ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখার জন্য জিনোম সিকোয়েন্সে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই এই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। হাসপাতাল সূত্রে খবর, কলকাতায় যারা করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁরা কোনও না কোনও অস্ত্রোপচারের জন্য হাসপাতালে এসেছিলেন, সেইসময় রুটিম মাফিক করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে না যায়, সেজন্য সতর্ক রয়েছে প্রশাসন। আর কেউ শহরের বুকে করোনায় আক্রান্ত হয়েছে কিনা, সেবিষয়ে নজর রাখা হচ্ছে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় ১০০ ছুঁয়ে গিয়েছে। চিকিৎসকদের মতে, করোনা নতুন ভ্যারিয়েন্ট কেপি.২ ছড়িয়ে পড়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। মহারাষ্ট্রের পুনে ও থানেতে এই করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। তবে এখনই চিন্তার কোনও কারণ নেই। এবার মহারাষ্ট্রের পাশাপাশি এই রাজ্যের নতুন করে করোনা আক্রান্তের হদিশ মিলল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00