Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আমি নিজে মানহানির মামলা করতে যাচ্ছি’, হুঙ্কার মমতার

শ্রীরামপুরের সভা থেকে মমতা বিজেপিকে তীব্র কটাক্ষ হানেন। আর সেই সূত্রেই তিনি বিজেপির বিরুদ্ধে মানহানির মামলা করার কথা জানিয়ে দেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘রোজ বলছে তৃণমূল(TMC) চোর। কোথায় চুরি করেছে? প্রমাণটা কোথায়? হাওয়া তুলে দিয়েছে। আমি তো যাচ্ছি মানহানির মামলা(Defamation Case) করতে। রোজ সংবাদমাধ্যমে উল্টোপাল্টা বলা! আমি নিজে মামলা করতে যাচ্ছি। আমি এবার আর ছাড়ার পাত্রী নই। আমি ধরব, ভাল করে আঁটোসাঁটো করে ধরব। আপনার নামে কোনও প্রমাণ নেই, তথ্য নেই। চোর বানিয়ে দেব! জীবনে একটা চা কারও কাছ থেকে খাইনি।’ মঙ্গল বিকালে হুগলি জেলার(Hooghly District) শ্রীরামপুরে(Sreerampur) দলের নির্বাচনী জনসভা থেকে এই ভাবেই বিজেপির(BJP) বিরুদ্ধে হুঙ্কার দিলেন বাংলার অগ্নিকন্যা তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত এই সভা থেকে মমতা বিজেপিকে তীব্র কটাক্ষ হানেন। আর সেই সূত্রেই তিনি বিজেপির বিরুদ্ধে মানহানির মামলা করার কথা জানিয়ে দেন।

এদিন মমতা একথাও বলেন যে, বিজেপির নেতাদের মমতা নামটা এতটাই পছন্দ হয়ে গিয়েছে যে, সেই নামের মেয়ে চরিত্রকে দিয়ে মোদির হয়ে টিভিতে বিজ্ঞাপণও করাতে হচ্ছে। তৃণমূলনেত্রী দাবি, ‘টিভি খুললে ওর ছবি, ইউটিউবে ওর ছবি, এমনকী ঘুমের মধ্যেও ছবি তুলছে। আবার বিজ্ঞাপনে আমার নাম বলছে। আমার নামটা কেন এত পছন্দ হল জানি না, সারাক্ষণ তো আমাকে গালাগাল দেয়। আমার নামের একটি মেয়েকে বিজ্ঞাপনে রেখেছে। সে তার মাকে বলছে- চল বিজেপিকে ভোট দিয়ে আসি, মোদি আমাদের জল দিয়েছে। যদিও আমার নামে অনেকেই থাকতে পারে। আমরা নামটা আমার নিজেরই পছন্দ নয়। ওদের কেন এত পছন্দ হল? ওনারই বা কেন এত পছন্দ হল।’ যদিও পরক্ষণেই মমতা দাবি করেন যে মোদি সরকার কোনও জলই দিচ্ছে না, জলস্বপ্ন হোক কী জল জীবন মিশন, সব জল দেওয়ার ব্যবস্থাই রাজ্য সরকার করছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00