Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শান্তনুকে অস্বস্তিতে ফেলে অনশনে মমতাবালার মেয়ে মধুপর্ণা

অনশনে মধুপর্ণার পাশে দাঁড়িয়েছেন অসংখ্য মতুয়া ভক্তও। ভোটের আবহে এই ঘটনাই এখন অস্বস্তিতে ফেলে দিয়েছে শান্তনুকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে গোনা আর কয়েকদিন মাত্র। তারপরেই বনগাঁ লোকসভা কেন্দ্রের(Bongna Constituency) মানুষ আগামী ২০ মে বুথমুখী হবেন তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে। মতুয়া(Matua) অধ্যুষিত এই লোকসভা কেন্দ্রে উনিশের ভোটে জয়ী হয়েছিলেন মতুয়া সমাজের প্রাণকেন্দ্র উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার গাইঘাটা ব্লকের ঠাকুরনগরের ঠাকুরবাড়ির বড় ছেলে তথা বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর(Shantanu Thakur)। পরে তিনি কেন্দ্রের জাহাজ প্রতিমন্ত্রীও হন। এবারেও বিজেপি(BJP) তাঁকে বনগাঁ থেকেই প্রার্থী করেছে। সেই শান্তনুকে চরম অস্বস্তিতে ফেলে দিয়ে এদিন থেকেই আমরণ অনশনে বসেছে তাঁরই জ্যাঠতুতো বোন তথা বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের(Mamatabala Thakur) মেয়ে মধুপর্ণা ঠাকুর। সেই অনশনে মধুপর্ণার পাশে দাঁড়িয়েছেন অসংখ্য মতুয়া ভক্তও। ভোটের আবহে এই ঘটনাই এখন অস্বস্তিতে ফেলে দিয়েছে শান্তনুকে।

কেন আমরণ অনশন ধর্না? মতুয়া ধর্মমেলা চলাকালীন বড়মা বীণাপাণি দেবীর ঘরের তালা ভেঙে ঢুকে সেই ঘরের দখল নেন শান্তনু। পরে তিনি সেই ঘরে তালা মেরে দেন। সেই সময় থেকেই বড়মার ঘর বন্ধ। সেই ঘর যে বাড়িতে রয়েছে সেই বাড়িতেই থাকতেন মমতাবালা ও তাঁর মেয়ে। বীণাপানি দেবীর পাশের ঘরে থাকতেন মমতাবালা ঠাকুর ও তাঁর মেয়ে মধুপর্ণা। কিন্তু শান্তুনুর অপকর্মের জেরে তাঁরা বাস্তুচ্যুত হন। শান্তনু ঘরের দখল নেওয়ার সময় দাবি করেছিলেন, সেই ঘরে নাকি মতুয়া ভক্তরা পুজো করবেন। কিন্তু আজ অবধি সেই পুজো শুরুই হয়নি। এখন অনেক মতুয়া ভক্তই দাবি করছেন যে, শান্তনু আদতে ওই বাড়ির দখল নিয়ে মমতাবালা ঠাকুর ও তাঁর মেয়েকে উচ্ছেদ করার লক্ষ্যেই বড়মার ঘর দখল করেছেন। এখন পৈতৃক ভিটে বাড়ি থেকে অন্যায়ভাবে উচ্ছেদের অভিযোগে তুলে সেই ঘরের দখল নিতে এদিন থেকেই আমরণ অনশনে বসেছেন মতুয়া সংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা। 

এদিন ঠাকুরবাড়িতে বীণাপানি দেবীর ঘরের পাশে একটি খাটিয়া পেতে মধুপর্ণা সেই অনশনে বসে পড়েছেন। তার পিছনে থাকা ব্যানারে লেখা ‘আমরণ অনশন। আমাদের পৈতৃক ভিটেবাড়ি থেকে অন্যায়ভাবে উচ্ছেদ করা হয়েছে। মেয়ে হয়ে জন্ম নেওয়ার কি অপরাধ? তার জন্যই কি আমাদের ঘরছাড়া হয়ে থাকতে হবে? সমগ্র ভারতবাসী কাছে এর বিচার চাই।’ এদিন সংবাদমাধ্যমের সামনে মধুপর্ণা বলেছে, ‘আমরা মেয়ে বলে কি নিজের বাবার সম্পত্তিতে যেতে পারব না? মেয়ে বলে কি অধিকার থেকে বঞ্চিত হব? শান্তনু ঠাকুর আমাদের উৎখাত করেছে। আমরা নিজেদের ঘরে থাকি না। আমরা সমগ্র মতুয়া সমাজ ভারতবাসীর কাছে এর বিচার চাই।’ আবার মমতা ঠাকুর জানিয়েছেন, ‘আমাদের নিজেদের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। তারই প্রতিবাদে এবং আমাদের ঘর ফিরে পাওয়ার দাবিতে এই ধরনা।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00