Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০ শতাংশ, ৪৯৬ নম্বর পেয়ে প্রথম অভীক দাস

Share:

নিজস্ব প্রতিনিধিঃপ্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বুধবার সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় রয়েছেন ৫৮জন।  এই বছর  প্রথম হয়েছে আলিপুরদুয়ারের ম্যাকউইলিয়ামস উচ্চ বিদ্যালয়ের অভীক দাস।   প্রাপ্ত নম্বর ৪৯৬।  দ্বিতীয়  হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌম্যদীপ সাহা। তার  প্রাপ্ত নম্বর ৪৯৫। তৃতীয় হয়েছে মালদার  অভিষেক গুপ্ত। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ স্কুলের ছাত্র। প্রাপ্ত নম্বর ৪৯৪।  চতুর্থ প্রতীচী রায় তালুকদার। কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির ছাত্রী। যুগ্মভাবে চতুর্থ চন্দননগরের কৃ্ষ্ণভাবিনী স্কুলের স্নেহা ঘোষ। ৯৮.৬ শতাংশ। পঞ্চম কন্টাই হাইস্কুলের পড়ুয়া সায়ন্তন মাইতি। প্রাপ্ত নম্বর ৪৯২।

চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশে হার প্রায় ৯০% । পাশের হারে এগিয়ে রয়েছে  পূর্ব মেদিনীপুর।  দ্বিতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগণা। তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর।   কলকাতা পাঁচ নম্বরে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৭০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ২২.৩৮ শতাংশ, ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৮.৪৭ শতাংশ।

উচ্চমাধ্যমিক শুরু হয় ১৬ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি।  পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় এ বার উচ্চ মাধ্যমিকের  ফল প্রকাশ করবে শিক্ষা সংসদ। বর্তমানে রাজ্যের সরকারি স্কুলে চলছে গরমের ছুটি। আর তখনই প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল।  এ বছরের উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭,৫০,০০০। মোট পরীক্ষাকেন্দ্র ছিল ২,৩৪১টি। তবে মাধ্যমিকের রেজাল্টের দিনই পরীক্ষার্থীরা মার্কশিট ও শংসাপত্র হাতে পেলেও, উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে ফল ঘোষণার দু’দিন পরে অর্থাৎ ১০ মে মার্কশিট পাবে পরীক্ষার্থীরা।

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে ডাহা ফেল উত্তরপ্রদেশ সহ ৩ ডাবল ইঞ্জিন রাজ্য, প্রশংসিত বাংলা

টানা বর্ষণে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন গোঘাটে, মাথায় হাত কৃষকদের

সুতিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক, এলাকায় প্রবল চাঞ্চল্য

রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহ, চলতি সপ্তাহে ২দিন বন্ধ থাকছে স্কুল

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00