Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘টাকা দিচ্ছে না দল’ অভিযোগ তুলে অকালি দল ছাড়লেন চণ্ডীগড়ের প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: দল থেকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য না পাওয়ার কথা জানিয়ে ভোট ময়দান ছাড়ার কথা ঘোষণা করেছিলেন পুরীর কংগ্রেস প্রার্থী সুচরিতা মহান্তি। এবার একই কথার প্রতিধ্বনি শোনা গেল চণ্ডীগড়ের শিরোমণি অকালি দলের প্রার্থী হরদীপ সিংয়ের গলায়। সোমবার ভোটে লড়ার জন্য প্রয়োজনীয় অর্থ ও সাহায্য না পাওয়ার কথা জানিয়ে ক্ষোভে দল থেকেই ইস্তফা দিয়েছেন তিনি। আর চণ্ডীগড়ের দলীয় প্রার্থীর এমন সিদ্ধান্তে যথেষ্টই অস্বস্তিতে পড়েছেন শিরোমণি অকালি দলের সুপ্রিমো সুখবীর সিং বাদল।

আগামী ১ জুন লোকসভা নির্বাচনের শেষ দফাতে চণ্ডীগড় আসনে ভোটগ্রহণের কথা। বিজেপি এবার এই আসনে প্রার্থী বদল করেছে। গত দু’বারের সাংসদ কিরণ খেরকে সরিয়ে সঞ্জয় ট্যন্ডনকে প্রার্থী করেছে। আর কংগ্রেসের তরফে দাঁড় করানো হয়েছে মনমোহন সিংহের জমানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্বে থাকা মণীশ তিওয়ারিকে। শিরোমণি অকালি দলের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছিল চণ্ডীগড় পুর নিগমের তিন বারের কাউন্সিলর হরদীপ সিংহকে। বাটারলার বাসিন্দা হরদীপ সিংয়ের বাবা গুরুনাম সিংহ ও দাদা মালকিয়াত সিংহ-ও কাউন্সিলর ছিলেন। দাদার মৃত্যুর পরে ২০১৫ সালে প্রথমবার কাউন্সিলর হন হরদীপ।

এদিন সাংবাদিক সম্মেলনে ভোটে লড়াইয়ের জন্য দলের কাছ থেকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য না পা্ওয়ার কথা জানিয়ে ভোট ময়দান ছেড়ে দেওয়ার কথা জানান শিরোমণি অকালি দল প্রার্থী। তাঁর কথায়, ‘দল কোনও আর্থিক সাহায্য করছে না। তাছাড়া সাংগঠনিকভাবেও কোনও সাহায্য মিলছে না।তাই ভোটে লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছি। দলের প্রাথমিক সদস্যপদেও ইস্তফা দিচ্ছি।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00