Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৩৩ লক্ষ টাকা প্রতারণা, হাওড়ায় গ্রেফতার বেসরকারি ব্যাঙ্কের এজেন্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে  ফের প্রতারণার শিকার । এবার বেসরকারি ব্যাঙ্ক লোনে প্রতারণার শিকার হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে হাওড়ার  সাঁকরাইলে। সেখানে ৩৩ লক্ষ টাকা তছরুপের অভিযোগ উঠল বেসরকারি ব্যাঙ্কের লোন রিকোভ্যারি এজেন্টের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তি হলেন কৌশিক পাড়ুই । তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছে বেসরকারি ব্যাঙ্ক লোনের এক গ্রাহক।  অভিযোগকারি জানিয়েছেন, তিনি বেসরকারি ব্যাঙ্কের হাওড়ার আন্দুল শাখা থেকে ঋণ নিয়েছিলেন। এরপর তিনি কিস্তিতে এজেন্ট কৌশিকের কাছে টাকা দিতেন। তবে সেই টাকা কৌশিক ব্যাঙ্কে জমা না দিয়ে নিজের পকেটে ভরতেন। এই করে প্রায় ৩৩ লক্ষ টাকা তছরুপ করে অভিযুক্ত বেসরকারি ব্যাঙ্ক এজেন্ট।

উল্লেখ্য, ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফেই প্রথম এই ঘটনার কথা জানাজানি হয়।   শনিবার এই প্রতারণার খবর ছড়িয়ে পড়তেই ওই ব্যাঙ্কের সামনে হাজির হয় ক্ষুব্ধ ঋণগ্রহীতারা । আর তাতেই এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে পথে নামে পুলিশ। এরপরেই অভিযুক্ত অফিসারকে আটক করে পুলিশ। নিদিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রবিবার তাঁকে হাওড়া আদালতে পেশ করা হবে। ইতিমধ্যেই এই  প্রতারণা নিয়ে শুরু হয়েছে তদন্ত।   

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00