Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নাখোদা মসজিদের সামনে প্লাস্টিকের গুদামে আগুন

Share:

নিজস্ব প্রতিনিধি : সোমবার সকালে নাখোদা মজসিজের সামনে একটি প্লাস্টিকের গুদামে আচমকা আগুন লাগে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছোয় ১০টি ইঞ্জিন। দমকলকর্মীদের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গিয়েছে, এদিন সোয়া পাঁচটা নাগাদ নাখোদা মসজিদের সামনে একটি গুদামে আগুন লাগে। যেখানে আগুনটি লেগেছে, সেখানে আরও অনেক আবাসিকরাও ছিলেন। আগুন লাগার পর গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে যায়। সঙ্গে সঙ্গে এলাকার মানুষ দমকল বিভাগকে খবর পাঠায়। খবর পেয়ে দমকলের ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। ততক্ষণে অবশ্য আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘিঞ্জি এলাকা থাকায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয় দমকলকর্মীদের। তবে দমকলকর্মীদের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিন আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোন মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যের মন্ত্রী সুজিত বসু, কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়। মেয়র ফিরহাদ হাকিম জানান, কি কারণে এই আগুন লেগেছে, সেটা অবশ্য দমকল বিভাগ বলতে পারবে। তবে এই বাড়ির বাসিন্দাদের যাতে ঠিক মতো পুনর্বাসনের ব্যবস্থা করা যায়, সেই বিষয়টি কলকাতা পুরনিগম দেখবে। কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, সেই বিষয়ে কিছু জানা যায়নি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00