Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছুরি দিয়ে একাধিকবার আঘাত, ইন্ডিয়া গেটের সামনে খুন আইসক্রিম বিক্রেতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নৃশংস খুনের ঘটনা ঘটল  রাজধানী দিল্লিতে। ইন্ডিয়া গেটের  কাছে এক আইসক্রিম বিক্রেতার ওপর ছুরি দিয়ে হামলা চালাল এক যুবক। এই হামলার জেরে গুরুত্বর আহত হন আইসক্রিম বিক্রেতা। পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।

বুধবার সন্ধ্যে বেলা অভিযুক্ত যুবক আইসক্রিম বিক্রেতার ওপর ছুরি দিয়ে হামলা চালায়। পুলিশ জানিয়েছে, এই হামলায় প্রাণ হারিয়েছেন বছর ২৫-এর প্রভাকর। ইতিমধ্যেই এই হামলার ঘটনার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা চলছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মারামারির জেরে ছুরি দিয়ে হামলা চলে। নিহতের শরীরে তিনটি ক্ষত রয়েছে, যার মধ্যে একটি খুব গভীর। মনে করা হচ্ছে, সেই কারণেই প্রভাকরের মৃত্যু হয়েছে। নিহতের ব্যাগ থেকে কিছু টাকা ও একটি ঘড়ি উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য,  এই হামলার ঘটনার প্রেক্ষিতে অভিযুক্তের বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা রুজু করেছে। তবে দিল্লিতে এই ছুরি হামলার ঘটনা প্রথম নয়। এরআগে এমন ঘটনা ঘটেছে। চলতি বছর ফেব্রুয়ারি মাসে উত্তর দিল্লির চাঁদনি চক এলাকায় ২৫ বছর বয়সী এক আইসক্রিম বিক্রেতাকে  একাধিক ছুরিকাঘাত করা হয়। এরফলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের দিল্লিতে চলল হত্যাকাণ্ড।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00