Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিদ্যুতের আমলে বিশ্বভারতীতে বন্ধ ‘কন্যাশ্রী’ শুরু করতে উপাচার্যকে চিঠি অভিভাবকদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর জমানায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে  বন্ধ হয়ে যায়  রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প। ২০২১ সাল থেকে এই প্রকল্পের সুবিধা পাচ্ছে না বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তবে  বিদ্যুৎ সময়কাল শেষ হতেই আবার যাতে  কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পায় পড়ুয়ারা  তার ব্যবস্থা করার জন্যই বর্তমান  উপাচার্য সঞ্জয়কুমার মল্লিককে অনুরোধ জানিয়েছেন অভিভাবকেরা। উপাচার্যকে দেওয়া চিঠিতে সই করেছে ২৫ জন অভিভাবক।

২০১৩ সালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়ুয়াদের সুবিধার কথা মাথায় রেখে কন্যাশ্রী প্রকল্প শুরু করে। রাজ্যের সকল স্কুল এবং কলেজ পড়ুয়ারা এই প্রকল্পের সুবিধা পায়। তবে কন্যাশ্রী থেকে বঞ্চিত ছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। প্রকল্পের সুবিধা পেত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাঠভবন ও শিক্ষাসত্রের ছাত্রীরা ৷ এই দু’টি ভবনে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠনপাঠন হয় ৷ ২০২১ সালে বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্য থাকাকালীন সময় বন্ধ হয়ে যায় কন্যাশ্রী প্রকল্প। বিশ্বভারতী সূত্রে খবর, পাঠভবন ও শিক্ষাসত্রে অধিকাংশ পড়ুয়ারা গরীব ঘর থেকে আসেন। তাই তারা যেন কন্যাশ্রী প্রকল্পের সুবিধা দেওয়া হয়, তার অনুরোধ করেছে অভিভাবকেরা।

উল্লেখ্য, বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্য থাকাকালীন সময় বিশ্বভারতীর সঙ্গে  রাজ্য সরকারের প্রায়শই মতানৈক্য হত। রাজ্যের মুখ্যমন্ত্রীকে বারবার কটাক্ষ করেছিলেন তৎকালীন উপাচার্য। আর তখনই পাঠভবন ও শিক্ষাসত্রে বন্ধ হয়ে যায় রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00