Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিল্লি পুলিশের আধিকারিকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ কেজরিওয়ালের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বর্তমানে তিনি সাত দিনের হেফাজতে রয়েছেন। তবে এই আবহেই এক চাঞ্চল্যকর অভিযোগ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লি পুলিশের আধিকারিকরা তার সঙ্গে দুর্ব্যবহার করছে।

কেজরিওয়াল অভিযোগ করেন, শুক্রবার রিমান্ড আবেদনের শুনানির জন্য আদালতে আনার সময় অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ এ কে সিং দুর্ব্যবহার করেছে। তবে এখন দুর্ব্যবহারের প্রকৃতি এখনও জানা যায়নি। বলা বাহুল্য দিল্লি পুলিশের বিরুদ্ধে  এই অভিযোগ শুধু অরবিন্দ নয় এর আগে মনীষ সিসোদিয়া করেছিলেন। ২০২১-২২ সালের বাতিল হওয়া দিল্লি মদ নীতি সম্পর্কিত অর্থ পাচারের মামলায় অরবিন্দকে গ্রেপ্তার করা হয়েছে। ইডি হেফাজতে এক রাত কাটানোর পর কেজরিওয়াল শুক্রবার  দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজিরা দেন। ইতিমধ্যেই  মুখ্যমন্ত্রীকে ১০ দিনের হেফাজতে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে ইডি।

উল্লেখ্য,  আম আদমি পার্টির দাবি, তাঁর গ্রেফতারির পিছনে ষড়যন্ত্র রয়েছে । দেশব্যাপী প্রতিবাদের ডাক দিয়েছে আপ।ভারতীয় জনতা পার্টির (BJP) সদর দফতরের বাইরে বিক্ষোভ শুরু হয়েছে। তবে গ্রেফতারের পর আপ নেতারা  কেজরিওয়ালের পাশে দাঁড়িয়েছেন। অন্যদিকে INDIA জোটের সদস্যরা তার গ্রেফতারি নিয়ে সরব হয়েছে। তারা জানিয়েছেন, বিরোধীদের বিরুদ্ধে ইডিকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে বিজেপি। তবে শেষ পর্যন্ত ‘সত্যের জয় হবে।‘

  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00