Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২ নির্বাচন কমিশনারের নিয়োগে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাতে মাত্র কয়েক সপ্তাহ। তারপরেই শুরু লোকসভা নির্বাচন। তারআগেই শীর্ষ আদালতে ধাক্কা খেল নব নিযুক্ত দুজন নির্বাচন কমিশনার। সুপ্রিম কোর্ট এদিন আবারও নির্বাচন কমিশনার নিয়োগের উপর স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে ।  কারণ এটি নির্বাচনের আগে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করেছে আদালত।

এদিন আদালত আরও জানিয়েছে যে নতুন আইনে সিলেকশন প্যানেলে পরিবর্তন আনার পরে নবনিযুক্ত নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধুর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে এদিনের মামলার শুনানি হয়। প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের বিল ২০২৩ সালে সংসদে পাস হয়। পরবর্তীকালে রাষ্ট্রপতির সম্মতি পেয়েছিল সেই বিল।

উল্লেখ্য, ২০২৩ সালের মার্চ মাসে একটি রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, দেশের প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য দুই নির্বাচন কমিশনারকে তিন সদস্যের একটি কমিটি বেছে নেবে।  এই কমিটিতে থাকবে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী এবং বিরোধী দলনেতা। এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে আপত্তি তোলেন বিরোধীরা। তারা প্রশ্ন তোলেন, কমিশনার নিয়োগের ক্ষেত্রে কেন বাদ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে? এরপরেই জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধুকে নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগের পরেই সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00