Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ম্যাচ চলাকালীন সময় ধূমপান! বিপাকে পড়লেন পাক ক্রিকেটার  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলছে পাকিস্তান সুপার লিগ (PSL)। আর সেই ম্যাচে দেখা গেল এক অন্য চিত্র। খেলা চলাকালীন ড্রেসিংরুমে বসে মনের সুখে সিগারেট টান দিতে ব্যস্ত পাক খেলোয়াড়  ইমাদ ওয়াসিম (Imad Wasim)। আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

রবিবার পাকিস্তানি লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড ও মুলতান সুলতানস। আর সেদিনের ম্যাচ শেষ হতেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে ইসলামাবাদ ড্রেসিংরুমের একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে,  যখন সতীর্থরা ক্রিজে নেমে দলকে জেতাতে ব্যাট করছে, সেই সময়ে ড্রেসিংরুমে বসে সিগারেটে টান দিচ্ছেন ইমাদ। সকলের সামনে বসে সিগারেট খেলেও তাঁকে কেউ বাঁধা দেয়নি। সিগারেট খাওয়ার মুহূর্তের ভিডিও হু হু করে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। তবে বলে রাখা প্রয়োজন, খেলার মাঝে সিগারেট খাওয়ার ঘটনা এই প্রথম নয়। এরআগে অস্ট্রেলিয়া শেন ওয়ার্নকে দেখা গিয়েছিল । এই ধূমপানের ঘটনাটি ঘটেছিল ২০০০ সালে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ম্যাচে।

উল্লেখ্য , রবিবার ছিল  পাকিস্তানি লিগের ফাইনাল। সেই ম্যাচে ৩৫ বছরের ইমাদ ৪ ওভার নেন ৫ উইকেট।  এর আগে পিএসএলে কোনও বোলার ৫ উইকেট নিতে পারেননি।  পাক স্পিনারের দাপটেই পিএসএল জয় কার্যত নিশ্চিত করে ফেলে ইসলামাবাদ ইউনাইটড।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00