Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রেণু খাতুনের ছায়া এবার বাসন্তীতে, মহিলার হাত কেটে দিল প্রাক্তন স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পূর্ব বর্ধমানের কেতুগ্রামের ঘটনার পুনরাবৃত্তি হল দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীতে। এবার দাম্পত্য কলহের জেরে স্ত্রীর হাত কেটে দিল প্রাক্তন স্বামী। এই ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত শ্রীরামপুর এলাকায়। জানা গিয়েছে,আক্রান্ত মহিলাটির বাম হাত সম্পূর্ণ কেটে দিয়েছে প্রাক্তন স্বামী শাহজাহান মোল্লা। তবে  এই ঘটনার পর থেকেই পলাতক স্বামী। তাঁকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি।

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা ওই মহিলার নাম জরিনা বিবি । বিয়ের পর থেকেই জরিনার সঙ্গে শাহজাহানের মধ্যে ঝগড়া হত। এই ঘটনার জেরে গত কয়েকসপ্তাহ আগে শাহজাহান জরিনাকে তালাক হয়ে যায়। এরপর আচমকাই রবিবার জরিনার ওপর হামলা চালায় শাহজাহান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন শাহজাহান   এক কোপে কবজির ওপর থেকে কেটে পড়ে যায় জরিনা বিবির হাতের তালু। এমনকী পেটে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারেন  বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

বর্তমানে গুরুত্বর জখম জরিনা বিবিকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চলছে চিকিৎসা। এদিনের এই ঘটনা আবার মনে করিয়ে দেল ২০২২ সালের স্মৃতি। ঘুমের মধ্যে স্ত্রী রেণু খাতুনের হাত কেটে দিয়েছিল স্বামী শের  মহম্মদ । ঘটনাটি ঘটেছিল পূর্ব বর্ধমানে। এবার এই একই ঘটনা ঘটল বাসন্তীতে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00