Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আর কিছু চেও না, তোমরাই পারবে সরকার বদলাতে’, কৃষকদের পাশে নানা পাটেকর

আমার দল বদলের সঙ্গে এক মাসের মধ্যে সব দল শেষ হয়ে যাবে। এখন আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই বলেই, সবার সামনে আমাদের কৃষক ভাইদের নিয়ে আমার হৃদয় থেকে কথা বলতে পারছি। যারা আমাদের প্রতিদিন খাবার দেয় তার কথা যদি কেউ না রাখে, তাহলে সরকার বদলানো অবশ্যই দরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: জানুয়ারি থেকেই শুরু হয়েছে কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযান। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন দাবিতে কৃষকরা মিছিলে নামেন। কিন্তু অভিযানের শুরুতেই জাতীয় রাজধানীতে কৃষকদের ঢোকার পরিকল্পনা বানচাল করতে নানারকমের পরিকল্পনা এঁটেছিল হরিয়ানা পুলিশ। কৃষকদের উদ্দেশ্যে কাদান গ্যাস ছুঁড়েছিল তাঁরা। এর প্রতিবাদে কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের বলেছেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছি। সরকার যদি মনে করে কৃষকদের হত্যা করে তাদের সমস্যার সমাধান হবে, তাহলে তারা তা করতে পারে। আর সহিংসতা হলে সরকার দায়ী থাকবে।’ এই মূহুর্তে শম্ভু সীমান্তে প্রায় ১৪ হাজার কৃষক, ১২০০ ট্রাক্টর ও ৩০০টি গাড়ি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। এবার চলমান কৃষক আন্দোলনে কৃষকদের সঙ্গে মাঠে নামলেন বলিউডের প্রবীণ অভিনেতা নানা পাটেকর। বিজেপি সরকারের বিরোধিতা করে রীতিমতো কৃষকদের সঙ্গে পা মেলালেন অভিনেতা। কৃষকদের সমর্থন করে বড় ধরনের বক্তব্য রাখলেন অভিনেতা।

তিনি বলেন, কৃষকরা নির্দ্বিধায় তাঁরা তাঁদের সিদ্ধান্ত নিতে পারেন। এখন সময় এসেছে কৃষকদের রুখে দাঁড়ানো। এবার তাঁদেরই নির্ধারণ করা উচিত যে, তাঁরা দেশে কোন সরকার আনতে চায়। পাশাপাশি নানা পাটেকর রাজনীতির ময়দানে নামবেন কিনা, তা নিয়েও স্পষ্টভাবে প্রবীণ অভিনেতা তাঁর মতামত জানিয়ে দিলেন। তিনি সব সময় কৃষকদের উপর অত্যাচারের প্রতি সমর্থন দেখিয়েছেন। তাঁর মতে, “আগে দেশে ৮০-৯০ শতাংশ কৃষক ছিল, এখন ৫০ শতাংশ কৃষক। কিন্তু আমি রাজনীতিতে যেতে পারব না কারণ আমি বরাবরই স্পষ্টবাদী। আমার পেটে যা আছে তাই মুখে আনতে পছন্দ করি। কোনও বিস্ফোরক কথা যদি আমি বলে ফেলি, তাহলে আমি যে দলেই যাই না কেন, সেখান থেকে আমাকে বহিষ্কার করবে। আর আমার দল বদলের সঙ্গে এক মাসের মধ্যে সব দল শেষ হয়ে যাবে। এখন আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই বলেই, সবার সামনে আমাদের কৃষক ভাইদের নিয়ে আমার হৃদয় থেকে কথা বলতে পারছি। যারা আমাদের প্রতিদিন খাবার দেয় তার কথা যদি কেউ না রাখে, তাহলে সরকার বদলানো অবশ্যই দরকার।”

অভিনেতা কৃষকদের সঙ্গে আলাপ পরিচয় নিয়ে আরও বলেন– ‘আমি পরের জন্মে কৃষক হয়ে জন্ম নিতে চাই, কিন্তু এখন কৃষকরা কখনও বলবে না যে তারা আবার কৃষক হয়ে জন্মাতে চায়। দেখুন আমরা জানোয়ারদের ভাষা বুঝতে পারি, কিন্তু সময়মতো কৃষকদের ভাষায় কথা বলতে পারিনা।’ নানা পাটেকর সবসময় কৃষকদের সমর্থনে কথা বলেছেন। তিনি নিজেকে কৃষকদের একজন মহান শুভাকাঙ্ক্ষী হিসেবে মনে করেন। এর আগেও তিনি কৃষকদের ঘন ঘন আত্মহত্যার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। এমনকি তিনি একটি সংগঠনও গড়ে তুলেছিলেন, যারা কৃষকদের পক্ষে কাজ করেবে। কৃষক ভাইরা যেন আত্মহত্যা না করে, তাই তাঁর এই ধরনের উদ্যোগ। তিনি এক সময়ে আর্থিক অবস্থার কারণে আত্মহত্যাকারী ১৮০ জন কৃষকের বিধবা বৌকে ১৫,০০০ টাকাও সাহায্য করেছিলেন। উল্লেখ্য, শস্যের ওপর ন্যূনতম সহায়ক মূল্য সুনিশ্চিত করতে আইন আনার দাবি জানিয়েছে কৃযকরা। পাশাপাশি স্বামীনাথন কমিশন যে সব প্রস্তাব দিয়েছে, তা কার্যকর করারও দাবি জানিয়েছে তাঁরা। সেইসঙ্গে লখিমপুর খেরিতে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, তার সুবিচারও দাবি তুলেছে তাঁরা। শুধু তাই নয় সব ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টির দাবিতে আন্দোলন করছেন কৃষকরা।

এদিকে নানা পাটেকরকে শেষ দেখা গিয়েছিল ‘দ্য ভ্যাকসিন ওয়ার’-এ। বিবেক অগ্নিহোত্রীর পরিচালনায় নির্মিত এই ছবিতে তার সঙ্গে ছিলেন পল্লবী জোশি, রাইমা সেন ও অনুপম খের। নানা শীঘ্রই ‘লাল বাট্টি’ দিয়ে তার OTT আত্মপ্রকাশ করতে চলেছেন। আর এদিকে কৃষকরা তাদের ‘দিল্লি চলো’ পদযাত্রার জন্য একটি নতুন সময়সূচী প্রকাশ করেছে। কৃষক নেতারা ৬ মার্চ দিল্লি পৌঁছানোর জন্য সারা দেশের কৃষকদের আবেদন জানিয়েছেন। কৃষক নেতারা ১০ মার্চ ‘ট্রেন থামান’ আন্দোলনের ঘোষণা দিয়েছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00