Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জঙ্গলমহলে প্রতিবন্ধীদের পারিবারের পাশে দাঁড়াল ঝাড়গ্রাম থানা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃষ্টি থেমে গেলেও শীত এখনই বিদায় নিচ্ছে না বঙ্গ থেকে। এদিকে জঙ্গলমহলের প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালেন এবার ঝাড়গ্রাম থানার আইসি। জঙ্গলমহলের ঝাড়গ্রাম(Jhargram) জেলার প্রতিবন্ধীদের বিভিন্ন সংগঠন থেকে তাদের দাবি দাবা নিয়ে বিভিন্ন আন্দোলন করে থাকেন। বারংবার দেখা গেছে জেলা শাসকের কার্যালয় থেকে, থানা ঘেরাও করতে প্রতিবন্ধীদের। তবে সেই থেকে আজ অন্য ছবি উঠে এল জঙ্গলমহলের ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম থানার (Jhargram P.S.)আইসি বিপ্লব কর্মকার। যাকে ঝাড়গ্রামের প্রত্যন্ত এলাকার মানুষের পাশে থাকতে দেখা যায়।

এদিন ঠিক ওই প্রতিবন্ধী মানুষের পাশে দেখা গেল ঝাড়গ্রাম থানার আইসিকে(IC)। জানা গেছে, ঝাড়গ্রামের প্রায় ২০০ টি প্রতিবন্ধী পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেন আইসি নিজের হাতে। জঙ্গলমহলে এই মুহূর্তে জাকিয়ে ঠান্ডা পড়েছে। সেই কথা ভেবে প্রতিবন্ধীদের শীতবস্ত্র বিতরণ করলেন আইসি বিপ্লব কর্মকার। তাদের পাশে থাকার সমস্ত ধরনের আশ্বাস দেন তিনি। প্রতিবন্ধীদের বক্তব্য, ঝাড়গ্রামে এই প্রথমবার প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়িয়েছেন পুলিশ।

যার ফলে পুলিশকে সাধুবাদ জানিয়েছেন তারা। শুধু এই প্রতিবন্ধীদের পাশে থাকা নয়, ঝাড়গ্রামের সমস্ত এলাকায় আইসি নিজের উদ্যোগে বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে চলেছেন। এর আগেও জঙ্গলমহলের একাধিক থানার পুলিশ অফিসারদের দু:স্থ ছাত্র- ছাত্রী সহ মেধাবী পড়ুয়া এবং খেলাধুলায় আকর্ষিত ছেলেমেয়েদের সাহায্য করতে দেখা যায়। চাকরির প্রশিক্ষণ থেকে পুষ্টিকর খাবার কিংবা শীতে কম্বল বা গরম জামা কাপড় বিতরণ করতে দেখা গিয়েছিল পুলিশকে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00