Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছত্তিশগড়ে মাওবাদী হামলা, তিন জওয়ানের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি : ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদী হামলায় তিন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ১৪ জন। মাওবাদীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের এই সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে।

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিজাপুরে তেকালগুদাম গ্রামে। গ্রামটি বিজাপুর ও সুকমা জেলার সীমান্তবর্তী এলাকায়। এই এলাকাটি মাওবাদী অধ্যুষিত। এদিন নিরাপত্তারক্ষীরা তেকালগুদাম গ্রামে তল্লাশি চালায়। তল্লাশি চালাতে গিয়ে দুই পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এদিন দুপুর ১টা নাগাদ গুলির লড়াই শুরু হয়। কোবরা ও সিআরপিএফের যৌথ বাহিনী এই অভিযান চালায়। দুই পক্ষের মধ্যে গুলির লড়াইতে তিন জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। জখম হয় ১৪ জন। জখমদের হেলিকপ্টারে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গত ডিসেম্বর মাসে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইতে এক সিঈরপিএফ জওয়ানের মৃত্যু হয়। সিআরপিএফের একজন সাব ইনস্পেকটরের মৃত্যু হয়েছে। সেই ঘটনায় এক কনস্টেবল জখম হয়েছিলেন। জখম কনস্টেবলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে একাধিকবার ছত্তিশগড়ের জঙ্গলে মাওবাদী হামলার ঘটনা ঘটেছে। মাওবাদী হামলা অনেক সিআরপিএফ জওয়ান প্রাণ হারিয়েছেন। এদিনও তার ব্যতিক্রম হল না।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00