Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঝালদা পুরসভার দায়িত্ব সামলাবেন SDO, নির্দেশ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  রাজ্য রাজনীতির আলোচনায় মূল কেন্দ্রবিন্দু ঝলদা পুরসভা। এবার ঝালদা পুরসভার জট কাটতে তৎপর হল  কলকাতা হাইকোর্ট।  বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের নির্দেশ দিয়েছে যতদিন না ঝালদা পুরসভায় নির্বাচন হচ্ছে ততদিন সেখানে দায়িত্ব সামলাবেন মহকুমা শাসক তথা SDO। এদিন দ্রুত চেয়ারম্যান নির্বাচন করতে হবে বলে নির্দেশ দেয় হাইকোর্টের বিচাপতি রাজাশেখর মান্থার। এই নির্বাচনের জন্য তিনজন কাউন্সিলারকে আদালতে নোটিশ দিতে হবে। তবে পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে পর্যন্ত ঝালদায় দায়িত্ব সামলাবেন মহকুমা শাসক।

প্রসঙ্গত,ঝালদা পুরসভা নিয়ে জট দীর্ঘদিনের। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে ১৬ জানুয়ারি ঝালদা পুরসভায় আস্থা ভোট হয়। জেলাশাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় মহকুমা শাসক। আস্থা ভোটে কংগ্রেসের সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন কংগ্রেস কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়। আস্থা ভোটের ব্যালট পেপার নিলেও ভোট দানে বিরত ছিল তৃণমূল। ভোটের ফল প্রকাশের পর এলাকায় বিজয় মিছিল বের করে কংগ্রেস। তবে ১৪ সেপ্টেম্বর উপ পুরপ্রধান পূর্ণিমা কান্দু পদ থেকে ইস্তফা দেন। 

উল্লেখ্য,  দীর্ঘদিন ধরেই তৃণমূল ও কংগ্রেসের মধ্যে টানা দ্বন্দ্ব চলছে। এই পরিস্থিতিতে গত ৭ ডিসেম্বর নতুন চেয়ারম্যান নির্বাচন নিয়ে আস্থা ভোটের কথা হয়েছিল। তবে শেষ পর্যন্ত এই নির্বাচন এখন পর্যন্ত হয়নি। তাই এবার ঝালদা পুরসভা নিয়ে তৎপর হল কলকাতা হাইকোর্ট।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00