Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের ধস শেয়ারবাজারে, এক ধাক্কায় সেনসেক্স কমল ১,০৫৩ পয়েন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মঙ্গলেই অমঙ্গলের বার্তা। ফের ধস নামল শেয়ারবাজারে। একদিনে ১,০৫৩ সূচক কমে ৭০,৩৭০.৫৫ পয়েন্টে গিয়ে ঠেকল সেনসেক্স। জোর ধাক্কা খেয়েছে নিফটিও। একদিনে ৩৩৩ সূচক কমে ২১,২৩৮.৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। এইচডিএফসি ব্যাঙ্ক, হাল এবং এশিয়ান পেন্টসের মতো সংস্থার কার্যত ভরাডুবি ঘটেছে। শেয়ারবাজারে পর পর ধসের ঘটনায় বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ তীব্র হয়েছে।  কেননা একদিনেই শেয়ারবাজার থেকে গায়েব হয়ে গিয়েছে ৮ লক্ষ কোটি টাকা।

আগের দিন ৭১ হাজার ৪২৩ দশমিক ৬৫ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরে বাজার ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী ছিলেন বিনিয়োগকারীরা। তেমন ইঙ্গিতও মিলেছিল। কেননা আগের দিন সাড়ে চারশোর বেশি সূচক নিয়ে লেনদেন শুরু করেছিল সেনসেক্স। বাজার শুরুর পরেই চড়চড় করে উপরেরর দিকে উঠতে থাকে। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ থাকেনি। বেলা গড়াতেই হুড়মুড়িয়ে নিচের দিকে নামতে থাকে সেনসেক্স ও নিফটি সূচক। লোকসান এড়াতে অনেকেই তড়িঘড়ি শেয়ার বিক্রি করতে শুরু করেন। ফলে পরিস্থিতির আরও অবনতি ঘটে। এক সময়ে কমতে কমতে ৭০ হাজার ২৩৪ দশমিক ৪৪ সূচকে গিয়ে ঠেকে সেনসেক্স। অবশ্য শেষ লগ্নে সামান্য ঊর্ধ্বমুখী হয় সেনসেক্স। তবে তাতে পতন এড়াতে পারেনি।

এদিন শেয়ারবাজারে সব চেয়ে বড় লোকসানের মুখে পড়েছে ব্যাঙ্কিং সেক্টর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শেয়ারদর চার শতাংশের কাছাকাছি কমেছে। এইচডিএফসি, অ্যাক্সিস ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, হিন্দুস্থান ইউনিলিভার, লার্সেন অ্যান্ড টুব্রো-সহ একাধিক সংস্থার শেয়ারমূল্য এক ধাক্কায় অনেকটাই কমেছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00