Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আতঙ্ক! সাব- ভ্যারিয়েন্ট JN.1 ভাইরাসে আক্রান্ত ১,৬৪০ জন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশে বাড়ছে করোনার নয়া সাব-ভ্যারিয়েন্ট JN.1 ভাইরাস। ইন্ডিয়ান সার্স-কোভ-২ জিনোমিক্স কনসোর্টিয়াম (INSACOG) তরফে জানান হয়েছে, দেশে এখনও পর্যন্ত কোভিড-১৯ সাব-ভ্যারিয়েন্ট জেএন.১-এর মোট ১,৬৪০ জন আক্রান্ত হয়েছেন । করোনার নয়া ভ্যারিয়েন্টে সবথেকে বেশি আক্রান্ত হয়েছেন মধ্যপ্রদেশের বাসিন্দারা।

INSACOG দেওয়া তথ্য অনুসারে, মহারাষ্ট্রে সর্বাধিক জেএন.১ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭৭ জন এবং মধ্যপ্রদেশে হয়েছেন ২৪৯ জন। কর্ণাটক এবং মধ্যপ্রদেশ  ছাড়াও করোনার নয়া সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন  কেরালায় ১৫৬ জন, গুজরাটে ১২৭ জন, পশ্চিমবঙ্গে ৯৬ জন , গোয়ায় ৯০ জন এবং তামিলনাড়ুতে ৮৯ জন আক্রান্ত হয়েছেন। তবে স্বস্তির বিষয় এই সাব-ভ্যারিয়েন্টের কারণে এখন পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি ।

 দেশে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি এবং জেএন.১ সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার প্রেক্ষাপটে কেন্দ্র রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সার্বক্ষণিক নজরদারি বজায় রাখতে বলেছে। তবে স্বস্তির বিষয় করোনার নয়া এই সাব-ভ্যারিয়েন্ট খুব একটা ক্ষতিকারক নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই উদ্বেগ কিছুটা হলেও কম।  পাশাপাশি এই  সাব-ভ্যারিয়েন্টের জন্য নিতে হবে ভ্যাকসিনও। তবে দ্রুত বাড়তে থাকা জেএন.১ ভাইরাসকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ (ভিওআই) হিসেবে উল্লেখ করেছেন।  বর্তমানে দেশ জুড়ে  জারি হয়েছে করোনার সতর্কতা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00