Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বেলিয়াবেড়া থানার ওসির উদ্যোগে জল থেকে উদ্ধার মৃতদেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: অবশেষে পাঁচ দিন পর উদ্ধার হল গোপীবল্লভপুর ২ ব্লকের কুঠিঘাট এলাকায় সুবর্ণরেখা নদীর জলে মকর স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া কিশোরের দেহ। শনিবার সকাল ৯ টা নাগাদ বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালধী নিজের হাতে মৃতদেহ উদ্ধার করেন । শনিবার গোপীবল্লভপুর – ২ ব্লকের খড়িপাড়িয়া এলাকায় সুবর্ণরেখা নদীর(Subarnarekha River) জল থেকে উদ্ধার হয় মৃতদেহ। প্রথমে দেহ দেখতে পান স্থানীয় মানুষজন।পরে পুলিশে খবর দিলে বেলিয়াবেড়া থানার(Beliabera P.S.) পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

উল্লেখ্য, গত সোমবার মকর সংক্রান্তির দিন মকর স্নান করতে এসে লাউপাড়া গ্রামের স্কুল পড়ুয়া কিশোর সূর্য পাল গোপীবল্লভপুর(Gopiballavpur) ২ ব্লকের কুঠিঘাট এলাকায় নদীর জলে তলিয়ে যায়। ঘটনার পর টানা চারদিন বিপর্যয় মোকাবিলা দফতরের উদ্ধার কাজ চললেও উদ্ধার করা যায়নি কিশোরের দেহ। শেষমেষ শনিবার সকালে উদ্ধার হয় দেহটি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এদিকে,দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার(Gangarampur Municipality) অবৈতনিক প্রাথমিক,নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের মোট ৩০ টি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো গঙ্গারামপুরের ইন্দ্র নারায়ণপুর কলোনি(Colony) মাঠে।যেখানে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র , গঙ্গারামপুর পৌর ক্রীড়া কমিটির সম্পাদক আলোক সাহা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।এদিন প্রথমে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা সূচনা করা হয়।যার পরেই সকল বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকা ,ছাত্র ছাত্রী সহ উপস্থিত সকলে এক সুরে গান জাতীয় সঙ্গীত।এরপরেই ছেলে মেয়ে মিলে প্রায় ৩৪ টি পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00