Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জাতিবিদ্বেষী মামলায় আদালত থেকে নিষ্কৃতি পেলেন না বিদ্যুৎ চক্রবর্তী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিতর্ক যেন পিছু ছাড়ছে না বিদ্যুৎ চক্রবর্তীর। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে না থাকলেও নিস্তার পেলেন না বিদ্যুৎ। শুক্রবার জাতিবিদ্বেষী সংক্রান্ত মামলায়  তাঁর আবেদন খারিজ করে  দিল আদালত। এই বর্ণবিদ্বেষী মামলা থেকে বিদ্যুৎ যাতে  নিস্তার পান সেইজন্যই  সিউড়ি আদালতে আর্জি জানিয়েছিলেন তিনি। তবে দুঃখের বিষয় তিনি  আদালত থেকে নিস্তার পেলনা।

বিশ্বভারতীর উপাচার্য থাকাকালীন সময়  বিদ্যুতের নামে জাতি বিদ্বেষী মামলা করেছিলেন বিশ্ববিদ্যালয়ের  কর্মী প্রশান্ত মেশরাম। তবে বিদ্যুতের বিরুদ্ধেই নয় বর্ণবিদ্বেষী মামলা প্রশান্ত করেছিলেন বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট রেজিস্টার তন্ময় নাগ, জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শুক্রবার এই জাতি বিদ্বেষী মামলার শুনানি ছিল সিউড়ি আদালতে। এদিন মামলা চলাকালীন সময় বিদ্যুতের আইনজীবী বলেন, বিশ্বভারতীর উপাচার্য থাকাকালীন সময়   এই মামলাটি দায়ের হয়। তবে তিনি তো এখন উপাচার্য নেই তাই যেন এই মামলা থেকে নিস্পত্তি করা হয়। কিন্তু আদালত বিদ্যুতের আইনজীবীর আর্জি খারিজ করে দেয়।

উল্লেখ্য, ২০২৩ সালে ৫ জুলাই বিশ্বভারতীর উপাচার্য সহ চারজন আধিকারিকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন বিশ্ববিদ্যালয়ের  কর্মী প্রশান্ত মেশরাম। তাঁর অভিযোগ ছিল ওড়িশার কোরাপুটে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ামক পদে মনোনীত হলে তাঁকে ষড়যন্ত্র করে পদন্নতি আটকে দেওয়া হয়। তিনি তফসিলি সম্প্রদায়ভুক্ত হওয়ার জন্য এই তাঁকে পরীক্ষা নিয়ামক পদে মনোনীত হননি। এরপরেই প্রশান্তের তাদের বিরুদ্ধে দায়ের করে মামলা। তবে এই মামলা থেকে কবে বিদ্যুৎ মুক্তি পায় সেটাই এখন দেখার।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00