Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাঠে নেমেই হ্যাটট্রিক, ফের পুরানো ঝলক দেখালেন রোনাল্ডিনহো  

বহুদিন আগেই ফুটবলকে বিদায় জানিয়েছেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বহুদিন আগেই ফুটবলকে বিদায় জানিয়েছেন। বুটজোড়া তুলে রাখলেও ফুটবল কিন্তু তাঁকে ছেড়ে যায়নি। কারণ, ফুটবলটা যে ব্রাজিলিয়ান তারকার রক্তে মিশে রয়েছে। তার প্রমাণ আরও একবার মিলল। সম্প্রতি একটি প্রদর্শনী ম্যাচে নেমে ফের নিজের পুরাতন ঝলক দেখালেন রোনাল্ডিনহো। দুর্দান্ত সেই পায়ের কাজের সঙ্গে তুলে নিলেন অনবদ্য একটি হ্যাটট্রিক। যা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন তাঁর ভক্তরা।

২০১৫ সালে ফুটবলকে চিরতরে বিদায় জানিয়েছেন ২০০২ সালের বিশ্বকাপজয়ী দলের এই সদস্য। ব্রাজিলের জাতীয় দল ছাড়াও ক্লাব ফুটবলেও বড়সড় অবদান ছিল রোনাল্ডিনহোর। বার্সেলোনা, এসি মিলান এবং পিএসজি-র মতো খ্যাতনামা ক্লাবগুলিতে দাপিয়ে খেলেছিলেন তিনি। তাঁর পাসিং এবং ড্রিবলিংয়ে রীতিমতো মুগ্ধ ছিল ফ্যানেরা।

ফুটবল ছাড়ার পর থেকে নিজের দেশে সমাজকর্মী হিসেবেই কাজ করতে দেখা গিয়েছে ব্রাজিলিয়ান কিংবদন্তিকে।

 

 

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00