Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিল্লির দূষণ নিয়ে সুপ্রিম কোর্ট: মিডিয়ার একাংশে আমরা ভিলেন

মিডিয়ার একাংশ এবং অন্যান্য চেষ্টা করছে আমাদের ভিলেন হিসেবে তুলে ধরতে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  দিল্লির দূষণ নিয়ে সংবাদমাধ্যমের একাংশের ভূমিকায় অসন্তুষ্ট ভারতের সর্বোচ্চ আদালত।

শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি এনভি রামানা বলেন, ‘একটা বিষয় লক্ষ্য করছি, সেটা ইচ্ছাকৃতভাবেই হোক বা অনিচ্ছাকৃতভাবেই হোক মিডিয়ার একাংশ এবং অন্যান্য চেষ্টা করছে আমাদের ভিলেন হিসেবে তুলে ধরতে এবং আমরাই দিল্লির স্কুল বন্ধ করার নির্দেশ।’

আদালতের এই পর্যবেক্ষণের পিছনে রয়েছে অভিষেক মনু সিঙ্ঘভির একটি আর্জি। মামলার শুনানিতে কেজরি সরকারের হয়ে আদালতে সওয়াল করতে গিয়ে আপাতত রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। একটি সর্বভারতীয় সংবামাধ্যম সেই শুনানি-সহ কেজরি সরকারের সিদ্ধান্ত নিয়ে একটি খবর প্রকাশ করে। শুক্রবার আদালতে শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই পত্রিকার কাটিং তুলে ধরে কেজরি সরকারের আইনজীবী অভিষেক মনু সিঙ্ভি বলেন, ‘কিন্তু আজকের পত্রিকা দেখুন। পত্রিকার রিপোর্ট বলছে, শুনানি হয়েছে অত্যন্ত আক্রমণাত্মক কায়দায় আর সুপ্রিম কোর্টের ইপ্সিত ইচ্ছা হল প্রশাসনকে কব্জা করা।’

জবাবে সিঙ্ঘভি ওই পত্রিকার প্রসঙ্গ টেনে বলেন, অন্য পত্রিকায় একই রিপোর্ট অন্যরকমভাবে প্রকাশ করা হয়েছে।সুতরাং, এটা ধরে নেওয়া যেতে পারে আপনি যে পত্রিকার কথা তুলে ধরেছে, তাদের রিপোর্ট সঠিক নয়। পাল্টা প্রধান বিচারপতির বেঞ্চ বলে, ‘সেটা আপনি বলতে পারেন। ব্যাখ্যা করতে পারেন। কিন্তু আমরা কী করব…. সংবাদপত্রের স্বাধীনতা… তারা যে কোনও বিষয়ে মত প্রকাশ করতে পারে। আপনি চাইলে সাংবাদিক সম্মেলন করতে পারেন। কিন্তু আমরা তো প্রেস কনফারেন্স করতে পারি না? ‘

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00