Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জুনিয়র হকি বিশ্বকাপে থাবা বসাল করোনা, আক্রান্ত ১

ফের ক্রীড়াজগতে থাবা বসালো মারণ ভাইরাস করোনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ক্রীড়াজগতে থাবা বসালো মারণ ভাইরাস করোনা। ভারতে চলা জুনিয়র হকি বিশ্বকাপে হানা দিল কোভিড ১৯। আক্রান্ত হলেন একজন।এই বিশ্বচ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে ওড়িশাতে। আয়োজকদের তরফ থেকে জানা গিয়েছে যে, সেখানকার সরকারের ক্রীড়া এবং যুব দফতরের এক সদস্যের রিপোর্ট পজিটিভ এসেছে। এরপর থেকেই ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। 

হকি বিশ্বকাপ সংগঠনের এক সদস্য বলেন, ‘এখন যা পরিস্থিতি তাতে প্রত্যেকের আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক। ইভেন্টের সঙ্গে যুক্ত থাকা সকলকেই ৪৮ ঘণ্টা পরপর করোনা পরীক্ষা করতে হবে। যে ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে সে মিডিয়া সেন্টারেও প্রবেশ করেছিল’। যার ফলে সাংবাদিকদের সকলকেই করোনা টেস্টের রিপোর্ট দেখে বিশ্বকাপ কভার করতে ঢুকতে পারবে।

সুরক্ষাবিধি মেনেই একেবারে দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে জুনিয়র হকি বিশ্বকাপ। কিন্তু তা সত্ত্বেও কীভাবে ওই ব্যক্তি আক্রান্ত হলেন সেটা ভাবাচ্ছে আয়োজকদের। ইতিমধ্যেই টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। শেষ চারের লড়াইতে গতবারের চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ হল জার্মানি।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00