Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অস্কার লাইব্রেরিতে ‘জোরাম’, কতটা আনন্দ পেলেন মনোজ বাজপেয়ী?

এটি একটি দুর্দান্ত খবর যা আমাদের কাছে এসেছে। তবে আমি বৈধতার জন্য কাজ করি না। আমি কাজ করি কারণ এতে আমি উৎসাহী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের অন্যতম খাস অভিনেতা মনোজ বাজপেয়ী। সিনেমা হোক বা সিরিজ, তাঁর তুখোড় অভিনয় বরাবরই তাঁকে সবার থেকে শ্রেষ্ঠ করে তোলে। তরুণ থেকে প্রবীণ সকল প্রজন্ম তাঁর অভিনয়ে মুগ্ধ, তবে চারিদিকে এত সুনাম থাকা সত্ত্বেও কোনও দেখনদারি নেই তাঁর। বিহারের খুব ছোট শহর থেকে উঠে এসেছেন অভিনেতা। বহুমুখী প্রতিভার এই অভিনেতা মাঝে মধ্যেই তাঁর জীবন কাহিনী সামনে আনেন। শৈশবের জীবনগুলিকে স্মরণ করেন। অনুপ্রাণিত করেন তরুণ প্রজন্মকে।

যাই হোক, তাঁর অভিনীত ‘কিলার স্যুপ’, এখন বক্সঅফিসে রাজ করছে। যেখানে তিনি অভিনেত্রী কঙ্গনা সেন শর্মার সঙ্গে জুটি বেঁধেছেন। সেখানেও তাঁর অভিনয় দারুণ প্রশংসা পাচ্ছে। এদিকে দিন কয়েক আগেই ঘোষণা করা হয়েছে, অস্কার লাইব্রেরিতে জায়গা করে নিয়েছে মনোজ বাজপেয়ীর ২০২৩ সালের মুক্তিপ্রাপ্ত ছবি ‘জোরাম’। ‘আকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’ লাইব্রেরিতে স্থায়ীভাবে রাখা হয়েছে ছবিটি কে। যেখানে একজন বাবার ভূমিকায় অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী। তাঁর অসাধারণ অভিনয়ের খাতিরেই ছবিটি আজ অস্কারের লাইব্রেরিতে স্থান পেল। যা কিনা রীতিমতো গর্বের বিষয়। কিন্তু এতে মনোজ বাজপেয়ী কতটা খুশি? সম্প্রতি এই বিষয়েই মুখ খুললেন অভিনেতা। তাঁর কথায়, ছবিটি অস্কার লাইব্রেরিতে স্থান পাওয়ায় অবশ্যই তিনি খুশি। কিন্তু তিনি কিছু পাওয়ার জন্যে কাজ করেন না। অর্থাৎ বৈধতায় বিশ্বাসী নন।

নিউজ 18-এর সঙ্গে সাক্ষাৎকারে, “এটি একটি দুর্দান্ত খবর যা আমাদের কাছে এসেছে। তবে আমি বৈধতার জন্য কাজ করি না। আমি কাজ করি কারণ এতে আমি উৎসাহী। যখন আমি চলচ্চিত্র তৈরির প্রক্রিয়ার মধ্যে থাকি, তখন আমি এটির একটি অংশ হয়ে যাই। আমি সমালোচকরা কী বলে সেটা নিয়েও মাথা ঘামাই না। আমি জানি, দিনের শেষে আমিই সেরা এবং নিজের সবচেয়ে বড় সমালোচক।” আকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের লাইব্রেরি কিছু দিন আগেই জোরামের স্থান পাওয়ার বিষয়টি নিশ্চিত করছেন। দেবাশীষ মাখিজা দ্বারা রচিত ও পরিচালিত, জোরামে আরও অভিনয় করেছেন, মহম্মদ জিশান আইয়ুব, স্মিতা তাম্বে এবং তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00