Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দূষণ নিয়ে সুপ্রিম কোর্টে আজব যুক্তি যোগী সরকারের

যুক্তি শুনে সুপ্রিম কোর্টের প্রশ্ন যোগী সরকারের পক্ষে যথেষ্ট অস্বস্তির কারণ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দূষণ নিয়ে এমন যুক্তি কোনওকালে কেউ শুনেছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠে গেল। প্রশ্ন ওঠার কারণ সুপ্রিম কোর্টে উত্তরপ্রদেশ সরকার দূষণ প্রসঙ্গে তুলে ধরা যুক্তি। আর সেই যুক্তি শুনে সুপ্রিম কোর্ট যে প্রশ্ন করেছে, তা যোগী সরকারের পক্ষে যথেষ্ট অস্বস্তির কারণ।

উত্তরপ্রদেশের দূষণ সংক্রান্ত একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানাকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চে যোগী সরকারের হয়ে সওয়াল করতে উঠে প্রবীণ আইনজীবী রঞ্জিত কুমার বলেন, রাজ্যে দূষণের জন্য দায়ী পাকিস্তান। সেখানকার কলকারখানার ধোঁয়া উত্তরপ্রদেশের পরিবেশকে দূষিত করছে।

আইনজীবীর এই যুক্তি শুনে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে, ‘তো আপনি চাইছেন পাকিস্তানের সব কলকারখানা বন্ধ করতে বলি।‘

উল্লেখ করা যেতে পারে, দিল্লির দূষণ সংক্রান্ত একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট কড়া ভাষায় কেজরি সরকারের সমালোচনা করে। প্রশ্ন করে, বাতাসে দূষণের মাত্রা অত্যধিক থাকার পরেও কোন আক্কেলে রাজধানীর সব স্কুল-কলেজ-শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। বেঞ্চ এও বলে, দিল্লি সরকার দূষণ সংক্রান্ত মামলার শুনানিতে ফি-দিনে এফিডেভিট দাখিল করছে। অথচ কাজের কাজ কিছুই করছে না। কার্যত হাতের ওপর হাত রেখে বসে রয়েছে। সেই শুনানির রেশ কাটতে না কাটতে এবার উত্তরপ্রদেশের দূষণ নিয়ে যোগী সরকারের আইজীবীর মুখ শোনা গেল হাস্যকর যুক্তি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00