Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নতুন বছরে ব্যয়বহুল এটিএম ব্যবহার, লাগু হচ্ছে নয়া নিয়ম

যা লাগু হবে আগামী বছর জানুয়ারি মাস থেকে

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমান পরিস্থিতিতে দাম বাড়ছে সব জিনিসের। পেট্রোল-ডিজেল থেকে শুরু করে মোবাইলের খরচ সবেতেই বাড়তে চলেছে দাম। এরই মধ্যে ফের এল এটিএমের নতুন নিয়ম। যা লাগু হবে আগামী বছর জানুয়ারি মাস থেকে।

আরবিআই সূত্রের খবর, ১লা জানুয়ারি ২০২২ থেকে সমস্ত ব্যাঙ্ককে এটিএম লেনদেনের জন্য চার্জ বাড়ানোর অনুমতি দিয়েছে। এর আগে পর্যন্ত একটি নির্দিষ্ট সময়ের পর্যন্ত লেনদেনের থেকে বেশি লেনদেন করলে গ্রাহকদের ব্যাঙ্কের ওপর চার্জ কাটা হত। তবে নতুন নিয়ম অনুযায়ী জানা গিয়েছে, ব্যাঙ্ক গ্রাহকদের এখন আরও বেশি টাকা দিতে হবে পরবর্তী এটিএম লেনদেনে। বর্তমানে সময়সীমার পর প্রতি লেনদেনের জন্য ২০ টাকা হারে চার্জ করা হয়। কিন্তু ১ জানুয়ারী ২০২২ থেকে, এটি প্রতি লেনদেনে ২১ টাকা হবে।

ব্যাঙ্ক গ্রাহকরা প্রতি মাসে বিনামূল্যে তাঁদের ব্যাঙ্কের এটিএম থেকে পাঁচটি লেনদেন করতে পারবেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, এটিএম থেকে লেনদেন বলতে কেবলমাত্র টাকা তোলা নয়। যদি কোনো গ্রাহক এটিএম মেশিন ব্যবহার করে নিজেদের ট্রানজেকশন হিস্ট্রি অথবা ব্যালেন্স চেক করেন সেটিও কিন্তু একবার লেনদেন হিসাবে ধরা হয়। সুতরাং নতুন নিয়ম লাগু হলে কোনো গ্রাহক নিজেদের ব্যাঙ্কের এটিএম পাঁচ বারের বেশি এবং অন্য ব্যাঙ্কের এটিএম তিনবার (মেট্রো) বা পাঁচবারের (অন্যত্র) ব্যবহার করলেই বাড়তি চার্জ হিসাবে ২১ টাকা করে গুনতে হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00