Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘বলিউডে বড় তারকাদের চক্ষুশূল ছিলাম আমি’: ফাওয়াদ খান

কিন্তু এটা এমন একটা পর্যায়ে আপনান নামে কুকুরের নামকরণ করা হয়েছিল। আপনি কি মনে করেন, ভারতে আপনার নাম কামানো অন্য তারকাদের কাছে হুমকির সমান?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে এসে পাকিস্তানি তারকাদের রাজত্বের দিন শেষ। ৭ বছর আগেই বন্ধ হয়ে গিয়েছে বলিউডে পাকিস্তানি তারকাদের আনাগোনা। অথচ বলিউডে প্রবেশ করেই দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। ২০১৪ সালে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন ফাওয়াদ খান, কাপুর এন্ড সনস, খুবসুরত, ইয়ে দিল হ্যায় মুশকিল-সহ একাধিক বলিউড ছবিতে কাজ করেছেন তিনি। নিজেকে বলিউডেও বেশ পাকিয়ে নিয়েছিলেন অভিনেতা। কিন্তু ভারতে পাকিস্তানি তারকাদের নিষিদ্ধ হওয়ার পরেই আর কোনও ছবিতে অভিনয় করেননি ফাওয়াদ। তাতে কী, বলিউড অভিনেতাদের লাভ হয়েছে কোনও?

হ্যাঁ, সম্প্রতি এমনই এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করলেন ফাওয়াদ খান। তিনি পাকিস্তানি বিনোদন শিল্পের অন্যতম বড় নাম। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে, ভারতীয় ভক্তদের কাছ থেকে তিনি যে পরিমাণে ভালবাসা পেয়েছিলেন সে সম্পর্কে মুখ খুলেছেন। ফাওয়াদ খানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, “আপনি ভারতে অনেক বন্ধু তৈরি করেছেন এবং অনেক অভিনেতার সঙ্গে কাজ করেছেন। কিন্তু এটা এমন একটা পর্যায়ে আপনান নামে কুকুরের নামকরণ করা হয়েছিল। আপনি কি মনে করেন, ভারতে আপনার নাম কামানো অন্য তারকাদের কাছে হুমকির সমান?”

উত্তরে উর্দুতে ফাওয়াদ বলেন, “এটা একটা ভারী প্রশ্ন। আমি ভারতের কাছ থেকে অনেক ভালবাসা পেয়েছি। কিন্তু দেখুন, প্রতিটি শিল্পেই রাজনীতি আছে। পাকিস্তানেও আছে। কিন্তু আপনার শিল্পে রাজনীতির বিরুদ্ধে লড়াই করা সহজ কারণ এটি আপনার নিজের। কিন্তু যদি আমি হুমকির কথা বলি, তাহলে বলব আমার বলিউডে অনেক PR ছিল, কিন্তু তারা এতে রেগে যেত। আমার নাম ব্যবহার করতে তারা দিত না। আমি নাম করে গেলে তারা তাঁদের খ্যাতি হারানোর ভয় পেত। আমি আমার জনসংযোগকে বলেছিলাম, আমাকে জায়গা থেকে সরিয়ে দিতে, আমাকে এখানে বসাতে হবে না। ভারতের বড় নামদের চক্ষুশূল ছিলাম আমি।” ২০১৪ সালে, ‘খুবসুরত’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছেন। এরপর তিনি শুধুমাত্র দুটি হিন্দি চলচ্চিত্রে কাজ করেছিলেনকরণ জোহরের অ্যায় দিল হ্যায় মুশকিল এবং কাপুর অ্যান্ড সন্স, তাও দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার আগে তিনি বলিউডে পা রেখেছিলেন। যদিও গত বছরেই পাকিস্তানি তারকাদের ভারতে ঢোকার অনুমতি দিয়েছে বম্বে হাইকোর্ট।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00