Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Omicron: এবার বাণিজ্যনগরী মুম্বইতে!

নমুনা জেনোম পরীক্ষার জন্য পাঠানো হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: কর্নাটকের পর কেন্দ্রের নজরে বাণিজ্যনগরী মুম্বই। মরিশাস এবং লন্ডন ফেরত তিন যাত্রীকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। তাদের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ। দক্ষিণ আফ্রিকা থেকে আগত একজন রয়েছেন নিভৃতবাসে। বৃহন্মুম্বই পুরনিগমের অতিরিক্ত কমিশনার সুরেশ কাকানি জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা থেকে আগত বছর ৩৯-য়ের এক ব্যক্তির করোনার রিপোর্ট পজিটিভ আসায়, তাকে আইসোলেশনে রাখা হয়েছে। নজরে রাখা হয়েছে বাকি চারজনকেও। এখনও পর্যন্ত পাঁচজনের শরীরে মৃদু উপসর্গ দেখা দিয়েছে। দক্ষিণ আফ্রিকা ফেরতের থেকে সংগৃহীত নমুনা জেনোম পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আমরা রিপোর্টের অপেক্ষায় রয়েছি। আশা, করা যাচ্ছে সোমবার বা মঙ্গলবারের মধ্যে রিপোর্ট চলে আসবে। রিপোর্ট দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে।

একটি সর্বভারতীয় চ্যানেলের প্রতিবেদন অনুসারে, বিদেশ ফেরত এই পাঁচের মধ্যে একজনের বয়স মাত্র ২১ বছর। গত ১০ নভেম্বর এই তরুণ লন্ডন থেকে মুম্বই ফেরে। লন্ডন ফেরত আরও একজনের বয়স ২৫। মরিসাস থেকে আসা ব্যক্তির বয়স ৪৭। উল্লেখ করা যেতে পারে, মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ একাধিক পদক্ষেপ করেছে। পদক্ষেপ করেছে গুজরাত সরকারও। বিদেশ থেকে আগত যাত্রীদের টার্মিনালেই করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই চাঞ্চল্যকর তথ্য এল এমন দিনে যেদিন কর্নাটক থেকে দুজনের ওমিক্রন ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব লভ আগরওয়াল সাংবাদিক সম্মেলন করে ওই দুইয়ের করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার খবর দেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00