Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সচিব সৃঞ্জয় বসুর পদত্যাগপত্র গ্রহণ করল মোহনবাগান

আইএসএলের মাঝেই বড়সড় ধাক্কা খেল মোহনবাগান ক্লাব।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইএসএলের মাঝেই বড়সড় ধাক্কা খেল মোহনবাগান ক্লাব। পদত্যাগ করলেন ক্লাবের সচিব সৃঞ্জয় বসু। কর্মসমিতির বৈঠকে তাঁর পদত্যাগ পত্র গৃহীত হয়। তাঁর পরিবর্তে এখন ক্লাবের দায়িত্ব সামলাবেন সহ-সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, একান্ত ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে সৃঞ্জয়। তবে নয়া সচিব হতে চলেছেন তাঁর ভাই সৌমিক বসু।

কর্মসমিতির বৈঠক শেষ হওয়ার পর বাগান কর্তা দেবাশিস দত্ত জানান, ‘ব্যক্তিগত কারণেই সৃঞ্জয় বসু সরে দাঁড়িয়েছেন। ও আমাকে এটাই জানিয়েছে। আর এটা নিয়ে কোনওরকম আলোচনা হোক ও চায় না। আমরা ওর ইস্তফাপত্র গ্রহণ করেছি। শুধু ক্লাবই নয়, এটিকে মোহনবাগান প্রাইভেট লিমিটেড থেকেও পদত্যাগ করেছে ও’।

গত মঙ্গলবারই সবুজ-মেরুনের সচিবের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন টুটু বসুর পুত্র সৃঞ্জয় বসু। তবে সচিব পদ থেকে সরে গেলেও সর্বদা ক্লাবের হয়ে গলা ফাটাবেন তিনি। এই কথা যে চিরন্তন সত্য সেটা আর বলার অপেক্ষা রাখে না। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00