Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ক্যান্সারের সঙ্গে যুদ্ধ শেষ, পর্দায় ফিরছেন ঐন্দ্রিলা

দীর্ঘ অসুস্থতায় ঐন্দ্রিলার পাশে ছিলেন সব্যসাচী অর্থাৎ 'মহাপীঠ তারাপীঠ' খ্যাত সব্যসাচী তাঁকে আগলে রেখেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভ্যালেন্টাইন্স ডে-তে ঘনিষ্ঠ বান্ধবী ঐন্দ্রিলা শর্মার পুনরায় ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর পেয়েছিলেন পর্দার ‘বামা’। অর্থাৎ সব্যসাচী চক্রবর্তী। ঐন্দ্রিলার পরিবারের মত তাঁর মাথাতেও তখন যেন আকাশ ভেঙে পড়েছিল। এরপর চলেছিল এক প্রকার মরণবাঁচন লড়াই। কিন্তু শেষ হাসি হেসেছেন ঐন্দ্রিলাই। ক্যান্সারকে জয় করে অবশেষে অভিনয়ে ফিরছেন ঐন্দ্রিলা। চিকিৎসক জানিয়েছেন ঐন্দ্রিলা এখন পুরোপুরি সুস্থ। তাঁর বিশেষ বন্ধু সব্যসাচী সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই একথা জানিয়েছেন। 

অন্যদিকে ঐন্দ্রিলাকে ফের পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন তাঁর ভক্তরা। ঐন্দ্রিলার কাম ব্যাকের খবর পেয়ে তাঁরা রীতিমত উচ্ছ্বসিত। এই দীর্ঘ অসুস্থতায় ঐন্দ্রিলার পাশে ছিলেন সব্যসাচী অর্থাৎ ‘মহাপীঠ তারাপীঠ’ খ্যাত সব্যসাচী তাঁকে আগলে রেখেছেন। যা এই সম্পর্ক ভাঙা গড়ার দুনিয়ায় সকলের কাছে এক নজির। আজ ঐন্দ্রিলার পর্দায় ফেরার খবরে সবাই খুশি। ভয়কে জয় করে ফেরার গল্প সবাইকে অনুপ্রেরণা জোগায়। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00