Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘন কুয়াশায় ঢেকে রাজধানী, ব্যাহত ট্রেন-বিমান পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার চাদর ঢেকে যাওয়ায়  বিমান চলাচল   ব্যাহত। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, জাতীয় রাজধানীতে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে ।  মঙ্গলবার রাজধানীর তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস। তাই ঘন কুয়াশার জেরে দিল্লি বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান সহ প্রায় ৩০টি বিমান ওঠা-নামা ব্যাহত হয়েছে। পাশাপাশি ১৪টি ট্রেন পরিষেবাও ব্যাহত হয়েছে। দিল্লি বিমানবন্দর থেকে জারি যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, যাতে তাঁরা তাদের এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে।

ইন্ডিয়া গেট, এইমস, সফদরজং এবং আনন্দ বিহারের মতো জনপ্রিয় জায়গায় ঘন কুয়াশার চাদরে মুড়ে গিয়েছে। এরফলে কমেছে দৃশ্যমানতা ।  আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশ জুড়ে ঘন কুয়াশার কারণে ব্যাহত হয়েছে যান চলাচল।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রাজধানীতে ঘন কুয়াশার কারণে স্বাস্থ্যের প্রভাব সম্পর্কে ও সতর্কতা জারি করেছে। ঘন কুয়াশায় কণা পদার্থ ফুসফুসে জমা হলে শ্বাসকষ্ট  এবং কাশি হওয়ার সম্ভাবনা থাকে। তা নিয়ে বাড়ছে উদ্বেগ।

উল্লেখ্য, সম্প্রতি দিল্লিতে ঘন কুয়াশার জেরে ব্যাহত হয় বিমান চলাচল। ঘন কুয়াশার কারণে দিল্লিতে বাতিল হয়েছে ১৬ টি বিমান। তারমধ্যে  ১১ টি আন্তর্জাতিক এবং পাঁচটি অভ্যন্তরীণ বিমান। তাই বর্তমানে বদল হচ্ছে বিমানের সময়সূচীও।  লাগাতার বিমান পরিষেবা ব্যাহত হওয়ায় দুর্ভোগের মুখে পড়ছেন যাত্রীরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00