Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ ও একদিনের ম্যাচে জায়গা বাংলার ৪ মেয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে দুর্দান্ত জয় পেয়েছে ভারতীয় মহিলা দল। এবার টি ২০ ও একদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে উচিত শিক্ষা দিতে তৈরি হচ্ছে হরমনপ্রীত কৌররা। এই টি ২০ ও এক দিনের ম্যাচে এবার জায়গা করে নিলেন বাংলার মেয়ে তিতাস সাধু।

মেয়েদের অনুর্ধ ১৯ টি ২০ বিশ্বকাপে নজরকাড়া পারফরমেন্স করেছিলেন বাংলার মেয়ে তিতাস সাধু। এবার এই বাংলার মেয়েই জায়গা করে নিলেন ভারতীয় মহিলা দলে। অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলে তিতাসের জায়গা করে নেওয়া উল্লেখযোগ্য ঘটনা বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, অনুর্ধ ১৯ টি ২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে দুই উইকেট নিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন তিতাস। ওই বিশ্বকাপে ছয়টি ম্যাচ খেলে ছয় উইকেট নিয়েছিলেন তিতাস।

তিতাস ছাড়া এবারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ ও এক দিনের ম্যাচে জায়গা করে নিলেন সাইকা ইশা ক ও শ্রেয়ঙ্কা পাটিল। সাইকা ও শ্রেয়ঙ্কার ইংল্যান্ডের বিরুদ্ধেই অভিষেক হয়। কিন্তু সেবার টি ২০ ম্যাচ খেলেছিল তাঁরা। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের ম্যাচে জায়গা করে নেবেন এই দুই খেলোয়াড়। শ্রেয়ঙ্কা ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে সেরা হয়েছিলেন। পাশাপাশি সাইকাও মেয়েদের আইপিএলে রীতিমতো নজর কেড়েছিলেন। এবার এই দুই খেলোয়াড়কেই দেখা যাবে ভারতের মহিলা ওয়ানডে স্কোয়াডে।

আগামী ২৮ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজ শুরু হবে। পরের দুটি ম্যাচ হবে ৩০ ডিসেম্বর ও ২ জানুয়ারি। এরপর টি ২০ ম্যাচ হবে ৫, ৭ ও ৯ জানুয়ারি। ওয়াংখেড়ে ও ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় মহিলা দল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00