Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এক মাসে বিশ্বজুড়ে করোনা সংক্রমণ বেড়েছে ৫২ শতাংশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্ব জুড়ে ফের চোখ রাঙাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত  এক মাসে সারা বিশ্বে মারণ ভাইরাসের সংক্রমণ ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়  নতুন করে সাড়ে আট লাখের বেশি মানুষ কোভিড-১৯এ আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আক্রান্তের পাশাপাশি বেড়েছে মৃত্যুহারও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানা গিয়েছে, গত  চার সপ্তাহে বিশ্বব্যাপী করোনায় মৃত্যু প্রায় আট শতাংশ বেড়েছে। হঠাৎ করে বিশ্বব্যাপী করোনা সংক্রমণের হাইজাম্প নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি জারি করেছে হু।  সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলেও, মৃতের সংখ্যায় রাশ টানা গেছে বলে সংস্থাটি জানিয়েছে। গত এক মাসে ৩ হাজারের বেশি আক্রান্তের মৃত্যু হলেও, কমানো গেছে মৃত্যুর হার।  নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায়, হাসপাতালগুলিতে বাড়ছে রোগীদের ভিড়। হু-এর তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত বিশ্বে একাধিক হাসপাতালে ১ লাখ ১৮ হাজারের বেশি আক্রান্ত ভর্তি হয়েছেন। তারমধ্যে ১১৬ জনের শারীরিক অবস্থা গুরুতর।

তবে  ১৮ ডিসেম্বর পর্যন্ত আক্রান্তদের অধিকাংশের ক্ষেত্রে BA.2.86 ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট JN.1-কে দায়ি করা হয়েছে। জনস্বাস্থ্য ঝুঁকি কম বলে জানানো হয়েছে।  কোভিড বিধি চালু করার পাশাপাশি নমুনা পরীক্ষা বৃদ্ধির জন্য দেওয়া হয়েছে পরামর্শ দিয়েছে হু। সামনেই উৎসবের মরশুম তারআগেই করোনার বাড়বাড়ন্তে চিন্তায় পড়েছে গোটা বিশ্ব। ইতিমধ্যে বড়দিনের উৎসব পালনের জন্য জারি হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00