Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

করণী সেনা প্রধানের খুনের তদন্ত এনআইএ’র হাতে তুলে দিল শাহি মন্ত্রক

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: রাজস্থানে বিধানসভা ভোট মিটতে না মিটতেই নিজের বাড়ির ড্রয়িংরুমে খুন হয়ে গিয়েছিলেন করণী সেনা প্রধান সুখদেব সিং গোগামেডি। মঙ্গলবার ওই খুনের তদন্তের দায়িত্ব রাজস্থান পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) হাতে তুলে দিল স্বরাষ্ট্রমন্ত্রক। তদন্তভার হাতে পাওয়ার পরেই এফআইআর দায়ের করেছে এনআইএ।

রাজস্থান বিধানসভার ভোটের ফল প্রকাশের ৪৮ ঘন্টার মধ্যেই খুন হয়েছিলেন রাজপুত করণী সেনার  প্রধান সুখদেব সিং গোগামেডি। কুখ্যাত গ্যাংস্টার রোহিত গোদারা ওই খুনের দায় স্বীকার করে নিয়ে ফেসবুকে পোস্ট করেন। গোগামেডির খুনের ঘটনায় মরু রাজ্যে ব্যাপক শোরগোল পড়ে যায়। ‘পদ্মাবত’ এর সেটে পরিচালক সঞ্জয়লীলা বনশালীকে চড় মেরে খবরের শিরোনামে আসা গোগামেডিকে খুনের প্রতিবাদে রাজ্যজুড়ে তাণ্ডব শুরু করে দেয় করণী সেনা সমর্থকরা।

চাপে পড়ে আততায়ীদের ধরতে বিশেষ তল্লাশি অভিযানে নামে রাজস্থান পুলিশ। মোট চার জনকে গ্রেফতার করা হয়। তার মধ্যে গোগামেডিকে লক্ষ্য করে গুলি চালানো দুই শুটার রোহিত রাঠোড় এবং নীতিন ফউজি রযেছে। তাছাড়া দুই ঘাতককে পালাতে সাহায্য করার দায়েও একজনকে গ্রেফতার করা হয়। যদিও রাজস্থান পুলিশের তদন্তের প্রতি অনাস্থা প্রকাশ করেছিলেন নিহত করণী সেনা প্রধানের পরিবারের সদস্যরা। তাই রাজস্থান পুলিশের হাত থেকে তদন্তভার কেড়ে নিয়ে এনআইকে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00