Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জ্ঞানবাপী মামলায় মুসলিম পক্ষের দাবি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জ্ঞানবাপী মামলা নিয়ে  রায়দান করলো এলাবাদ হাইকোর্ট। মঙ্গলবার  জ্ঞানবাপী মামলায় মুসলিম পক্ষের সকল দাবি খারিজ এলাহাবাদ হাইকোর্টের। হাইকোর্ট বারাণসী আদালতকে ছয় মাসের মধ্যে এই মামলার শুনানি শেষ করতে বলেছে। আদালত মুসলিম পক্ষের সমস্ত আবেদন খারিজ করেছে। বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়ালের সিঙ্গেল বেঞ্চ । ২০২১ সালে একদল হিন্দু মহিলা জ্ঞানবাপী মসজিদে দেবদেবীদের পূজা করার অনুমতি চেয়ে উত্তরপ্রদেশের একটি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। নিন্ম আদালত   তখন ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপদের সেই মামলার প্রেক্ষিতেই ‘ওজুখানা’ (ভূগর্ভস্থ জলাধার) বাদে বাকি এলাকায় এএসআই সমীক্ষার নির্দেশ দিয়েছে বারাণসী আদালত। এলাহাবাদ হাই কোর্ট এবং সুপ্রিম কোর্ট তা বহাল রাখে। এরপরই শুরু হয়েছিল সমীক্ষা।

প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর এলাহাবাদ হাইকোর্ট মোট ৫টি পিটিশনের শুনানি চলছিল, যার মধ্যে ২টি পিটিশন দেওয়ানী মামলার রক্ষণাবেক্ষণের বিষয়ে এবং ৩টি পিটিশন এএসআই জরিপ আদেশের বিরুদ্ধে ছিল। দুটি পিটিশনে ১৯৯১ সালে বারাণসী জেলা আদালতে দায়ের করা মূল মামলার রক্ষণাবেক্ষণকে চ্যালেঞ্জ করা হয়েছিল। আদালত চত্বরের জরিপ আদেশকে তিনটি আবেদনে চ্যালেঞ্জ করা হয়। এদিন মুসলিম পক্ষের এই ৫ টি পিটিশনই খারিজ করে দেয় এলাহাবাদ হাইকোর্ট।   উল্লেখ্য, বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে অবস্থিত জ্ঞানওয়াপি মসজিদ আর তা বারবার শিরনামে উঠে এসেছে।

গত ১৮ ডিসেম্বর সোমবার ভারতীয় প্রত্নতাত্ত্বিক সমীক্ষা (এএসআই)   জ্ঞানবাপী  মসজিদ কমপ্লেক্সে পরিচালিত সমীক্ষার রিপোর্ট পেশ করে। মসজিদের বেসমেন্টে কী পাওয়া গেছে তা এখনো প্রকাশ করা হয়নি। তারপরেই এদিন মুসলিম পক্ষের দাবি খারিজ করলো এলাহাবাদ হাইকোর্ট।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00