Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সোমবার থেকে কলকাতায় তিন দিনের শীতের ব্যাটিং শুরু হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী সপ্তাহের গোড়া থেকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রার পতন ঘটবে। সোম মঙ্গল এবং বুধবার উল্লেখযোগ্যভাবে কলকাতার তাপমাত্রা কমবে।আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে । শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান ।

তিনি বলেন,প্রথম ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবার মেঘলা আকাশ থাকবে। শনিবার থেকে এই মেঘলাটা কেটে যাবে। উত্তরবঙ্গে(Northbengal) দার্জিলিং ছাড়া কোথায় কোন বৃষ্টির সম্ভাবনা নেই ।দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। হালকা তুষারপাতেরও সম্ভাবনা থাকছে । দার্জিলিং বাদে শুষ্ক ওয়েদার আগামী তিন দিন থাকবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গতে(SouthBengal)। শুষ্ক আবহাওয়া এবং তাপমাত্রা কমবে কলকাতার ক্ষেত্রে বিশেষ করে ১১,১২ এবং ১৩ ডিসেম্বর।

এই সময়টাতে কলকাতাতে(Kolkata) তাপমাত্রা কমবে তিন থেকে পাঁচ ডিগ্রি মতো। তারপর আবার একটু তাপমাত্রা বাড়বে। টানা শীতের সম্ভাবনা নেই এই মুহূর্তে । কোথাও কোনো সতর্কবার্তা নেই। কলকাতাতে এই মুহূর্তে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। তা সত্বেও স্বাভাবিক তাপমাত্রা থেকে তিন ডিগ্রি উপরে রয়েছে কলকাতার তাপমাত্রা।

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

0:00