Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মরণোত্তর দেহদানের অঙ্গীকার অভিনেত্রী স্পর্শিয়ার

এসব ভাবতেও ভালো লাগে। শুধু হার্ট নয়, আমার শরীরের যেসব অঙ্গপ্রত্যঙ্গ ঠিক থাকবে সবই যেন কাজে লাগে মানুষ ও চিকিৎসা বিজ্ঞানের প্রসারে; এটা আমি মনে প্রাণে চাই।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মরণোত্তর অঙ্গদান করার বিষয়টিতে এখন তারকারা ট্রেন্ডিং। অনেকেই মৃত্যুর আগেই অঙ্গদান করার প্রতিশ্রুতি নিচ্ছেন। মাস কয়েক আগে তেলেগু সুপারস্টার বিজয় দেবেরকোন্ডা অঙ্গদান করার প্রতিশ্রুতি দিয়েছেন। এবার সোজা ঢালিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী মরণোত্তর অঙ্গদান নয়, সরাসরি দেহদান করার প্রতিশ্রুতি দিলেন। ঢালিউডের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তিনি সকলের কাছে স্পর্শিয়া নামেই পরিচিত। ছোট পর্দার একাধিক নাটকে তাঁর অভিনয় দেখেছে দর্শক। যেমন তিনি সুন্দরী, তেমনি অভিনয়ে পটু তিনি। আজ অভিনেত্রীর (৮ ডিসেম্বর) জন্মদিন। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন আর পথশিশুদের নিয়েও কাজ করেন এ অভিনেত্রী। তবে তিনি চান যে, তারা শরীর যেন মৃত্যুর পরেও কারুর কাজে আসে। তবে জন্মদিনেই তিনি বিশেষ ঘোষণা করলেন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে তিনি ‘মরণোত্তর দেহদান’ করার ঘোষণা করলেন।

স্পর্শিয়া দেহদানের বিষয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বলেন, ‘আমার শরীরটুকু মৃত্যুর পরেও যেন কাজে লাগে, সেটা খুব করে চাই। আমার হার্ট যদি ভালো থাকে সেটা স্থানান্তর হবে অন্য শরীরে, যার মাধ্যমে বেঁচে থাকবে আরেকটা জীবন। এসব ভাবতেও ভালো লাগে। শুধু হার্ট নয়, আমার শরীরের যেসব অঙ্গপ্রত্যঙ্গ ঠিক থাকবে সবই যেন কাজে লাগে মানুষ ও চিকিৎসা বিজ্ঞানের প্রসারে, এটা আমি মনে প্রাণে চাই। এমনকি আমার কঙ্কালও যেন ব্যবহার করা হয় আমি সেটাও চাই।আমার কারণে যদি আরেকজন মানুষ বেঁচে থাকে, তাতে তো কোনো ক্ষতি নেই। মানবিকতাবোধ যদি আমাদের মতো শিল্পীদের মধ্যে না থাকে তাহলে সাধারণ মানুষ শিখবে কীভাবে? আমার এই সিদ্ধান্তের ফলে যদি সাধারণ মানুষ দেহদানে অনুপ্রেরণা পায়, সেটাও আমার সার্থকতা।’ বাংলাদেশের গণমাধ্যমের থেকে পাওয়া খবর অনুযায়ী, তিনি ইতিমধ্যেই ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে চূড়ান্ত আলাপ সেরে নিয়েছেন।

২০১১ সালে শোবিজ অঙ্গনে পা রেখেছিলেন অভিনেত্রী। এই মূহুর্তে ঢালিউডে একটি পাকাপাকি জায়গা বানিয়ে নিয়েছেন অভিনেত্রী। একযুগ ক্যারিয়ারে তিনি অজস্র বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রে কাজ করেছেন। শাকিব খানের সঙ্গে ‘নবাব LLB’, আসাদুজ্জামান আবীরের সঙ্গে ‘কাঠবিড়ালী’, তারিক আনাম খানের সঙ্গে ‘আবার বসন্ত’সহ একাধিক চলচ্চিত্রে কাজ করে দারুণ প্রশংসা পেয়েছেন অভিনেত্রী স্পর্শিয়া।

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

0:00