Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলকাতার বউমা হতে সীমান্ত পেরিয়ে ভারতে পা পাক তরুণীর

Share:

নিজস্ব প্রতিনিধি, আটারি সীমান্ত: করোনা অতিমারীর কারণে ভেস্তে গিয়েছিল বিয়ে। শেষ পর্যন্ত কলকাতার বাসিন্দা মনের মানুষ সমীর খানের সঙ্গে ঘর বাঁধতে মঙ্গলবার দুপুরে ওয়াঘা-আটারি সীমান্ত পেরিয়ে অমৃতসরে পা রাখলেন পাক তরুণী জাভেরিয়া খানুম। হবু বধূকে স্বাগত জানাতে ব্যান্ড পার্টি নিয়ে হাজির ছিলেন সমীরের পরিবারের সদস্যরা।

শেষ পর্যন্ত প্রিয় মানুষের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন পূরণ হতে চলায় খুশিতে আত্মহারা করাচির বাসিন্দা জাভেরিয়া। সীমান্ত পেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘পাঁচ বছর বাদে ভিসা পেলাম। ৪৫ দিনের ভিসা নিয়ে এসেছি। এখানে আসতে পেরে খুশি। অনেক দিনের স্বপ্নপূরণ হতে চলেছে। আগামী জানুয়ারিতে বিয়ে। ওই বিয়ের জন্য অপেক্ষা করছি।’ কীভাবে মনের মানুষ তথা ভাবী জীবন সঙ্গিনীর সঙ্গে পরিচয় হলো, তা খোলসা করেছেন সমীর। সাংবাদিকদের জানিয়েছেন, ‘পাঁচ বছর আগে ২০১৮ সালের মে মাসে জার্মানিতে পড়াশোনা শেষে দেশে ফিরে আসি। মায়ের ফোনেই জাভেরিয়ার ছবি দেখি। আর প্রথম দর্শনেই ভালো লেগে গিয়েছিল। বলতে পারেন, মন দিয়ে ফেলেছিলাম। কোনও লজ্জা না রেখে মাকে বলেই ফেলেছিলাম, যদি বিয়ে করতে হয় তাহলে জাভেরিয়াকেই বিয়ে করব। তার পরেই কথাবার্তা এগোয়। এর আগেও দু’দুবার কলকাতায় আসার জন্য ভিসার আবেদন জানিয়েছিল জাভেরিয়া। কিন্তু করোনার কারণে তা বাতিল হয়ে যায়।’

আগামী বছরের জানুয়ারিতে এক হচ্ছে সমীর ও জাভেরিয়ার দু’হাত। ওই বিয়েতে হাজির হতে জার্মানি, দক্ষিণ আফ্রিকা-সহ একাধিক দেশ থেকে সমীরের বন্ধুবান্ধবরাও কলকাতায় পৌঁছচ্ছেন। বিয়ে শেষেই করাচিতে ফিরে যাবেন জাভেরিয়া। ফের নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্র তৈরি সম্পূর্ণ হলে কলকাতায় আসবেন। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00