Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিজের জন্মদিনে ভক্তদের রিটার্ন গিফট দিলেন জিৎ

বিশেষ এইদিনে ভক্তদের কীভাবে ফিরিয়ে দিতে পারেন জিৎ? তাই সকলকে চমকে দিয়ে নিজের জন্মদিনে ভক্তদের দিলেন রিটার্ন গিফট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মঙ্গলবার সুপারস্টার জিতের জন্মদিনে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে টলিপাড়ার তারকা থেকে জিতের গুণগ্রাহীদের শুভেচ্ছা বার্তায় ছেয়ে গিয়েছে। কিন্তু তাঁর জন্মদিনের মত এরকম বিশেষ এক দিনে ভক্তদের কীভাবে ফিরিয়ে দিতে পারেন তিনি? তাই সকলকে চমকে দিয়ে নিজের জন্মদিনের দিনে রিটার্ন গিফট দিলেন জিৎ। জিতের আগামী ছবি রাবণ-র টিজার রিলিজ হল এদিন। টিজারে দেখা মিলছে নতুন চরিত্রে জিতের। 

এম এন রাজ পরিচালিত এই ছবিতে জিতের বিপরীতে রয়েছেন তনুশ্রী চক্রবর্তী। রয়েছেন নবাগতা লহমা ভট্টাচার্য। শুধু তাই নয় ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পর থেকেই বোঝা গিয়েছে এই ছবিতে এক নতুন চরিত্রে দেখা যাবে জিৎকে। এই ছবি যে নতুন কিছু নিয়ে আসতে চলেছে টিজার দেখেই সেই আভাস পাওয়া যাচ্ছে। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00