Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রবিতে মিলবে Exam Special Metro, সাড়া রাজ্যের আবেদনে

আগামী রবিবার কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা থাকায় Exam Special Metro চালানো হবে দক্ষিণেশ্বর কবি সুভাষ রুটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারের(West Bengal State Government) আবেদনে সাড়া দিলেন কলকাতা মেট্রো রেল(Kolkata Metro Rail) কর্তৃপক্ষ। আগামী রবিবার রয়েছে কলকাতা পুলিশের(Kolkata Police) কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা। সেদিন কয়েক লক্ষ আবেদনকারীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে। এই বিরাট সংখ্যক পরীক্ষার্থী যাতে পরীক্ষা কেন্দ্রে সঠিক সময়ে পৌঁছে যেতে পারে তার জন্য রাজ্য সরকারের তরফে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষকে বিশেষ ট্রেন চালানোর অনুরোধ করেছিল রাজ্য সরকার। সেই অনুরোধে সাড়া দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছেন, রবিবার কলকাতা মেট্রোর North South Corridor অর্থাৎ দক্ষিণেশ্বর কবি সুভাষ রুটে Exam Special Metro চালানো হবে।

সাধারণত রবিবার ছুটির দিনে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে দিনের প্রথম মেট্রো পরিষেবা চালু হয় সকাল ৯টায়। তবে আগামী পরশু পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে আগামী রবিবার ২ ঘণ্টা আগে আপ ও ডাউনে দু’টি করে মোট ৪টি স্পেশাল মেট্রো পরিষেবা চালানো হবে বলে এদিন জানিয়েছে, কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। সেদিন সকাল ৭টায় Exam Special প্রথম মেট্রো কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে ছাড়বে। ১৫ মিনিটে পর অর্থাৎ সকাল ৭টা ১৫ মিনিটে দ্বিতীয় স্পেশাল রেকটি প্রান্তিক দুই স্টেশন থেকে যাত্রা করবে।

তবে তারপর অবশ্য মেট্রো পরিষেবা কিছু সময়ের জন্য বন্ধ থাকবে। তারপর ফের সকাল ৯টা থেকে অন্য রবিবারের মতো স্বাভাবিক ছন্দে চলবে কলকাতার Lifeline। আগামী রবিবার দিনের প্রথম পরিষেবার সময়সূচি বদল হলেও দিনের শেষ পরিষেবা অপরিবর্তিতই থাকবে। কবি সুভাষ স্টেশন থেকে অন্য রবিবারের মতোই দিনের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে যাত্রীরা রাত ৯টা ২৮ মিনিটে শেষ মেট্রো পরিষেবা পাবেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00